AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: ৮০ টাকা করে বিরিয়ানি বিক্রির কথা ছিল, ‘আইআরসিটিসি’ থেকে OTP এসেছিল ফোনে, পিছনে যে এত বড় ছক…

Hooghly: গুলাম সাবির তাঁর পরিচিত আরও তিনটি দোকানের সঙ্গে কথা বলে। অফারটি তাঁদের ভালই লাগে। মোট চারটি দোকানের জন্য চুক্তিও হয় খাতায় কলমে। কোর্ট পেপারে চুক্তি হওয়ায় সন্দেহও হয়নি।

Hooghly: ৮০ টাকা করে বিরিয়ানি বিক্রির কথা ছিল, 'আইআরসিটিসি' থেকে OTP এসেছিল ফোনে, পিছনে যে এত বড় ছক...
চুঁচুড়ার বিরিয়ানি দোকানImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 14, 2025 | 9:54 AM
Share

চুঁচুড়া: হুগলির চুঁচুড়া শহরে যত্রতত্র চোখে পড়ে বিরিয়ানির দোকান। লাল কাপড়ে ঘেরা বড় বড় হাঁড়ি থেকে বিরিয়ানির সুবাস খাদ্য রসিকদের আকর্ষণ করে। সেই বিরিয়ানি দূরপাল্লার ট্রেনে বিক্রি করা হবে, এই লোভ দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠেছে।

চুঁচুড়া ঘড়ির মোড়ে বিরিয়ানির দোকান রয়েছে মহম্মদ গুলাম সাবিরের। তাঁর অভিযোগ, হুগলি ঘাট মোগলপুরা এলাকার বাসিন্দা নিত্যানন্দ দীক্ষিত কয়েকদিন আগে চুঁচুড়া স্টেশন এলাকার বাসিন্দা এক ব্যক্তিকে নিয়ে যান তাঁর বিরিয়ানির দোকানে। তাঁরা ওই ব্যবসায়ীকে বলেন, “আইআরসিটিসি ট্রেনে বিরিয়ানি বিক্রির সুযোগ দিচ্ছে। প্রতিদিন ১৬০০ প্যাকেট বিরিয়ানি দিতে হবে ৮০ টাকা দরে।”

গুলাম সাবির তাঁর পরিচিত আরও তিনটি দোকানের সঙ্গে কথা বলে। অফারটি তাঁদের ভালই লাগে। মোট চারটি দোকানের জন্য চুক্তিও হয় খাতায় কলমে। কোর্ট পেপারে চুক্তি হওয়ায় সন্দেহও হয়নি। আইআরসিটিসি থেকে ভেরিফিকেশন কোড পাঠানো হয় মোবাইলে। চারটি দোকান থেকে ৫০ হাজার করে মোট ২ লক্ষ টাকা নেয় ওই দু’জন। প্রসেসিং ফি হিসেবে ১২৮০ টাকা করেও নেওয়া হয়।

সোমবার রাতে আরও টাকা নিতে এক যুবক তাঁদের দোকানে যান। এর মধ্যে ব্যবসায়ী খোঁজখবর নিচ্ছিলেন। তিনি জানতে পারেন দূরপাল্লার ট্রেনে খাবার সরবরাহ বা টেন্ডারের জন্য পুরো প্রক্রিয়াটা অনলাইনে হয়। নগদ টাকা দিয়ে কিছু হয় না। তাতেই তাঁর সন্দেহ হয়। এরপর সোমবার ওই যুবককে ধরে দোকানে বসিয়ে রাখেন ব্যবসায়ী। টাকা ফেরত দিতে বলেন তাঁকে। নিত্যানন্দ নামে ওই যুবক যাঁর জন্য এই কাজ করেছিলেন, সেই রবীন মজুমদারকে ফোন করেও পাওয়া যায়নি। বিরিয়ানি ব্যবসায়ী পুলিশ ডেকে প্রতারককে ধরিয়ে দেন। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে। বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?