AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gyas Crisis: নতুন ইন্ডেনের গ্যাস, জ্বালাতে গেলেই নিভে যাচ্ছিল বারবার, পরে যা জানা গেল স্তম্ভিত হুগলির লোকজন

Hooghly: শুধু নিরঞ্জন নাথ নন, নিরঞ্জন মণ্ডল নামে আরও এক গ্রাহকও গ্যাস কাউন্টারে লিখিত অভিযোগ জমা করেন এ বিষয়ে। নিরঞ্জনবাবুর ভাগ্না সজল মণ্ডল বলেন, "এমনিতেই গ্যাস পাওয়া যাচ্ছে না। অনেক সমস্যার পর গ্যাস পেয়েছি। তারপরে সিলিন্ডার থেকে জল বের হচ্ছে। এটা খুবই চিন্তার বিষয়।"

Gyas Crisis: নতুন ইন্ডেনের গ্যাস, জ্বালাতে গেলেই নিভে যাচ্ছিল বারবার, পরে যা জানা গেল স্তম্ভিত হুগলির লোকজন
গ্যাসে কী হচ্ছে?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 24, 2026 | 9:58 PM
Share

পোলবা: মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে একে গ্যাসের আকাল। চিন্তার ভাঁজ পড়েছে বাঙালির কপালে। গ্যাসের কী হবে, গ্যাস পাওয়া যাবে কি না, এমন হাজারো চিন্তা ঘুরছে আম-বাঙালির মাথায়। এরই মধ্যে হুগলির পোলবায় ঘটল অদ্ভুত ঘটনা। সেখানকার বাসিন্দা নিরঞ্জন নাথের দাবি, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নয় বেরচ্ছে জল।

হুগলির পোলবার সংগ্রামপুর এলাকায় থাকেন নিরঞ্জন। তাঁর বাড়িতে খন্যান থেকে ইন্ডেন গ্যাসের সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্রাহকের অভিযোগ, গত ১৭ তারিখে তিনি গ্যাস বুক করেছিলেন। এরপর রান্না করতে গিয়ে বারবার দেখেন যে ওভেন নিভে যাচ্ছে। প্রথমটা অত খতিয়ে দেখেননি। পরে সিলিন্ডারটি পুনরায় খতিয়ে দেখেন। তখনই কার্যত মাথায় হাত। দেখা যায় ওই সিলিন্ডার থেকে জল বের হচ্ছে। এমন ঘটনায় চাঞ্চলও ছড়ায়। তড়িঘড়ি ওই ব্যক্তি গ্যাস সিলেন্ডার নিয়ে খন্যানের ইন্ডেন গ্যাসের অফিসে যান। তাঁকে গ্যাসের সিলিন্ডারটি পাল্টে দেওয়া হয়।

শুধু নিরঞ্জন নাথ নন, নিরঞ্জন মণ্ডল নামে আরও এক গ্রাহকও গ্যাস কাউন্টারে লিখিত অভিযোগ জমা করেন এ বিষয়ে। নিরঞ্জনবাবুর ভাগ্না সজল মণ্ডল বলেন, “এমনিতেই গ্যাস পাওয়া যাচ্ছে না। অনেক সমস্যার পর গ্যাস পেয়েছি। তারপরে সিলিন্ডার থেকে জল বের হচ্ছে। এটা খুবই চিন্তার বিষয়।”

যদিও ওই গ্যাস কাউন্টারের মেকানিক সুমন্ত ঘোষ এ বিষয়ে এদিন বলেন, “সিলিন্ডারটি চেকিংয়ের জন্য গোডাউনে পাঠানো হয়েছে। ওই গ্রাহককে নতুন গ্যাস দিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

Follow Us