AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে লোহার রড-বাঁশ দিয়ে ‘মার’, ধনিয়েখালিতে ভোট পরবর্তী হিংসার অভিযোগ

Hooghly: রবিবার রাত সাড়ে আটটা নাগাদ ধনিয়াখালির কানা নদী এলাকায় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী বিজেপির এস টি মোর্চার কর্মী সমীরণ মুর্মুর উপর চড়াও হন বলে অভিযোগ। রাস্তায় ফেলে লাঠি, লোহার রড, বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে।

Hooghly: বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে লোহার রড-বাঁশ দিয়ে 'মার', ধনিয়েখালিতে ভোট পরবর্তী হিংসার অভিযোগ
হুগলিতে আক্রান্ত বিজেপি কর্মীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 01, 2024 | 9:30 AM
Share

 হুগলি:  ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত। এক  বিজেপি কর্মীকে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির ধনিয়াখালিতে। ঘটনায় গুরুতর আহত বিজেপি কর্মী সমীরণ মুর্মু। তাঁকে চুঁচুড়া  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে আটটা নাগাদ ধনিয়াখালির কানা নদী এলাকায় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী বিজেপির এস টি মোর্চার কর্মী সমীরণ মুর্মুর উপর চড়াও হন বলে অভিযোগ। রাস্তায় ফেলে লাঠি, লোহার রড, বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। আক্রান্তের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

দলীয় কর্মীরা খবর পেয়েই ওই বিজেপি কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি দলীয় কার্যালয়ে নিয়ে যান। খবর দেওয়া হয় ধনিয়াখালি থানায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। আক্রান্তের সঙ্গে কথা বলেন। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয়।

বিজেপি কর্মীর মা সরমা মুর্মুর অভিযোগ, “ছেলে বিজেপি করে বলেই  মারধর করেছে তৃণমূলের লোকজন। ওর সঙ্গে ব্যক্তিগত কারোর কোনও শত্রুতা নেই। আমাকে তো সব কথা বলে না। তবে ভোটের ফল প্রকাশের পর থেকে ওকে আতঙ্কে থাকতে দেখেছি।”  বিজেপির তরফ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, “পাড়ার সমস্যা। এর মধ্যে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা চলছে।”

Follow Us
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?