AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: SIR-এ একজনেরও নাম বাদ গেলে চোখ উপড়ে নেওয়ার হুমকি TMC সাংসদের

TMC MLA On SIR: খানাকুলে বিজয়া সন্মিলনী থেকে হুঁশিয়ারি দিয়ে  বলেন, "SIR-এর নাম করে যদি একটাও ভোটারের নাম বাদ যায়, যাঁরা নাম বাদ দেবেন, তাঁদের চোখ উপড়ে ফেলা হবে। হিন্দু মুসলিমের বিভেদ লাগাবে আর আমরা বসে বসে ললিপপ খাব!" বিষয়টি সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Hooghly: SIR-এ একজনেরও নাম বাদ গেলে চোখ উপড়ে নেওয়ার হুমকি TMC  সাংসদের
তৃণমূল সাংসদ মিতালি বাগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 17, 2025 | 10:17 PM
Share

হুগলি: SIR ইস্যুতে তপ্ত বঙ্গ। শাসক-বিরোধীর একের পর এক জনপ্রতিনিধি তোপ দেগে যাচ্ছেন একে অপরের বিরুদ্ধে। রাজ্য-কমিশনও সংঘাত চরমে। বৃহস্পতিবারই তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের ‘গুলি-চালনা’ মন্তব্যের পাল্টা বলতে গিয়ে বলেছেন, ‘SIR এ একজনেরও নাম বাদ গেলে স্থানীয় বিজেপি নেতাদের ঘরে আটকে রাখবেন।’ এবার আরও এক ধাপ এগিয়ে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ SIR-এ নাম বাদ গেলে চোখ উপড়ে নেওয়ার নিদান দিলেন।

খানাকুলে বিজয়া সন্মিলনী থেকে হুঁশিয়ারি দিয়ে  বলেন, “SIR-এর নাম করে যদি একটাও ভোটারের নাম বাদ যায়, যাঁরা নাম বাদ দেবেন, তাঁদের চোখ উপড়ে ফেলা হবে। হিন্দু মুসলিমের বিভেদ লাগাবে আর আমরা বসে বসে ললিপপ খাব!” বিষয়টি সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের পাল্টা খোঁচা, “মিতালি বাগ রোহিঙ্গাদের ভোটে জিতেছে।  কারণ তাঁর জেতার মতো ক্ষমতা ছিল না। হরিপাল, চন্দ্রকোণা-সহ বেশ কিছু জায়গায় যে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা রয়েছেন, তাঁরাই ভোট দিয়েছেন। তাতে জিতেছেন। হুগলিতে ৩০ শতাংশ ভোটারের কোনও লিঙ্ক পাওয়া যাচ্ছে না। আরামবাগে এটা ৪০ শতাংশ। তাঁদের কোনও লিঙ্ক পাওয়া যাচ্ছে না। ছাপ্পাতেই মিতালি বাগ জিতেছেন।”

প্রসঙ্গত,  ইতিমধ্যেই বাংলার মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বাংলাদেশে পাঠানোর বার্তা দিয়ে দিয়েছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবারই  খগেন মুর্মুদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ মিছিল বের করে রাজ্য বিজেপি। সেই মিছিল থেকেই সুকান্ত এলাকার সংখ্যালঘুদের বার্তা দিয়ে  বলেছিলেন, তৃণমূলের কথায় রাস্তায় নামবেন না, রাস্তায় নামলে কেন্দ্রীয় বাহিনী নামবে। যেমন মুর্শিদাবাদের সময় নেমেছিল। যদি দোকানঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোনও নেতার ছেলের জীবন যাবে না। কেন্দ্রীয় বাহিনী নামলে গুলি চলবে। আপনার বাড়ির লোকেদের গুলি লাগবে।” তার পাল্টা বলতে গিয়ে পার্থ ভৌমিক বলেন, “এখানে যাঁরা থাকেন, যাঁরা বহু বছর ধরে রয়েছেন, গত সব ভোটার লিস্টে যাঁদের নাম রয়েছে, তাঁদের নাম যদি ওরা বাদ দিতে চায়, পাড়ার বিজেপি নেতাদের ধরে আমরা আটকে রাখব। দেখি কী হয়।”

Follow Us