AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir on Police: ভোটের আগে ‘মাঠ’ ছাড়লেন হুমায়ুন, বড় কথা জানালেন

Hamyun Kabir: কিন্তু হুমায়ুন কবিরের অভিযোগ, যেভাবে তাঁর দলের নেতা কর্মীদেরকে পুলিশ গ্রেফতার করছে, অত্যাচার করছে, তাতে ভীত সন্ত্রস্ত। কাকে নিয়ে ভোটের প্রচার করবে প্রার্থী তাই রবিবার থেকে প্রচার বন্ধ করে দিলেন তিনি।

Humayun Kabir on Police: ভোটের আগে 'মাঠ' ছাড়লেন হুমায়ুন, বড় কথা জানালেন
হুমায়ুন কবীরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 20, 2026 | 3:58 PM
Share

মুর্শিদাবাদ: শুক্রবার নন্দীগ্রামে গ্রেফতার হয়েছেন কংগ্রেস প্রার্থী। আর তারপর শনিবার রেজিনগরে গ্রেফতার হন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। বহরমপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। জানা যাচ্ছে, পুরনো একটি মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। এই সইফুল আবার হলেন হুমায়ুনের দলের ব্লক সভাপতি। ফলে তাঁর গ্রেফতারি নিয়ে ক্ষুব্ধ ‘আম জনতা উন্নয়ন পার্টির’ প্রতিষ্ঠা হুমায়ুন। এবার রবিবার কার্যত ভোটের ময়দান ছাড়লেন তিনি। বড় ঘোষণা করলেন। জানালেন, ভোটের জন্য আর প্রচার করবে না।

এ দিন, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন হুমায়ুন কবীর। তাঁর দাবি পুলিশ পুরো বিজেপির হয়ে কাজ করছে। সেই কারণে মনোনয়ন পর্ব মেটার পর প্রথম রবিবারেই প্রচার বন্ধ করে দিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী। শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল।সেই দিনই প্রতীক দেওয়া হয় প্রার্থীদের। সেই প্রতীক পাওয়ার পর জোর কদমে ভোটের প্রচারে থাকেন প্রার্থীরা। কিন্তু হুমায়ুন কবিরের অভিযোগ, যেভাবে তাঁর দলের নেতা কর্মীদেরকে পুলিশ গ্রেফতার করছে, অত্যাচার করছে, তাতে ভীত সন্ত্রস্ত। কাকে নিয়ে ভোটের প্রচার করবে প্রার্থী তাই রবিবার থেকে প্রচার বন্ধ করে দিলেন তিনি।

হুমায়ুন বলেন, “আমরা প্রচার করব না। পুলিশ লুট করবে। সেই লুটের প্রচার ভোটের দিন করব। তাতে দশটা খুন হলে আমার হবে, ওদের হলে হবে। আমাদের বিরক্ত করা হচ্ছে। আমরা প্রচার করতে দিচ্ছে না। ভোটের দিন মোকাবিলায় নামব। যা হবে হবে।”

Follow Us