Mamata Banerjee: ‘মমতা’ নামটা এত কেন পছন্দ বিজেপির? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: মমতার দাবি, বিজেপির একটি বিজ্ঞাপনে তাঁর নাম ব্যবহার করা হচ্ছে। যেখানে মমতা নামে এক মেয়ে তাঁর মাকে বলছে- 'চল বিজেপিকে ভোট দিয়ে আসি, মোদী আমাদের জল দিয়েছে।'

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 14, 2024 | 4:53 PM

কল্যাণী: চার দফা ভোটের পর এবার পঞ্চম দফার জন্য চলছে প্রচার। আর সেই প্রচারে গিয়ে জনসভা থেকে বিজেপির বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, লোকসভা নির্বাচনের আবহে বিজেপি যে বিজ্ঞাপন সম্প্রচার করছে, তাতে মমতা নামটি ব্যবহার করা হয়েছে। কেন তাঁর নামটাই এত পছন্দ হল, সেই প্রশ্নই তুলেছেন মমতা।

মঙ্গলবার কল্যাণীতে সভা ছিল মমতার। সেখানে মঞ্চে উঠে তিনি বলেন, ‘টিভি খুললে ওঁর ছবি, ইউটিউবে ওঁর ছবি, এমনকী ঘুমের মধ্যেও ছবি তুলছে। আবার বিজ্ঞাপনে আমার নাম বলছে। আমার নামটা কেন এত পছন্দ হল জানি না, সারাক্ষণ তো আমাকে গালাগাল দেয়।’ মমতার দাবি, বিজেপির একটি বিজ্ঞাপনে তাঁর নাম ব্যবহার করা হচ্ছে। যেখানে মমতা নামে এক মেয়ে তাঁর মাকে বলছে- ‘চল বিজেপিকে ভোট দিয়ে আসি, মোদী আমাদের জল দিয়েছে।’

শুধু কল্যাণীতেই নয়, শ্রীরামপুরে গিয়েও একই প্রশ্ন তুলেছেন মমত। তিনি বলেন, ‘আমার নামের একটি মেয়েকে বিজ্ঞাপনে রেখেছে। যদিও আমরা নামে অনেকেই থাকতে পারে।’ মমতা এও বলেন, ‘আমরা নামটা আমার নিজেরই পছন্দ নয়।’

একই সঙ্গে মমতার দাবি, বিজ্ঞাপনে যে জল দেওয়ার কথা বলা হচ্ছে, তা মোদী দেয়নি, দিয়েছে রাজ্য সরকার। মোদীর গ্যারান্টি হিসেবে যা বলা হচ্ছে, তা আসলে মিথ্যা বলে দাবি করেছেন মমতা।

Loading...
Unable to load recommendations.
Follow Us