AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Cancel: রবিবার হঠাৎ করেই গণ্ডগোল, দেড় ঘণ্টা বন্ধ ছিল হাওড়া বর্ধমান লাইনের ট্রেন

Howrah: পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ওভার হেড ইকুইপমেন্টে 'পাওয়ার অফ' হয়ে গিয়েছিল। সেই কারণে এই সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতে হুগলি স্টেশনে সাময়িকভাবে টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়। ফলে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে।

Train Cancel: রবিবার হঠাৎ করেই গণ্ডগোল, দেড় ঘণ্টা বন্ধ ছিল হাওড়া বর্ধমান লাইনের ট্রেন
বাড়ল ট্রেন
| Edited By: | Updated on: Mar 22, 2026 | 12:33 PM
Share

হুগলি: রবিবার ফের রেলে বিপত্তি। হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। তার জেরে বিপর্যস্ত হয়ে পরে ট্রেন পরিষেবা। প্রায় দেড় ঘণ্টা ধরে হাওড়া বর্ধমান, হাওড়া, কাটোয়া ও ব্যান্ডেল নৈহাটি লাইনে আপ ও ডাউন—দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে যদিও পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ওভার হেড ইকুইপমেন্টে ‘পাওয়ার অফ’ হয়ে গিয়েছিল। সেই কারণে এই সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতে হুগলি স্টেশনে সাময়িকভাবে টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়। ফলে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। হাওড়া-বর্ধমান, হাওড়া-কাটোয়া এবং ব্যান্ডেল-নৈহাটি শাখার একাধিক লোকাল ট্রেন ও কিছু দূরপাল্লার গাড়ি বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে।

হঠাৎ ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় পথে বেরিয়ে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। অনেকেই দীর্ঘক্ষণ স্টেশন ও ট্রেনের মধ্যে আটকে পড়েন। যেহেতু রবিবার অনেক মানুষ এদিক-ওদিক যান সেই সময় ট্রেনের এমন বিপত্তি নিতান্তই অসুবিধায় পড়েন সাধারণ মানুষজন। এদিকে, ট্রেনের এই গোলযোগ প্রসঙ্গে পূর্ব রেলের সিপিআরও (CPRO) জানান, “ওভার হেড ইকুইপমেন্টের সার্কিটের গন্ডগোলের জন্য পাওয়ার অফ হয়ে গিয়েছিল। ট্রেন পরিষেবা এখন স্বাভাবিক আছে।

Follow Us