AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kidnap: ‘তোরা বাসস্ট্যান্ডে চল, নাহলে…’, টিউশন পড়তে বেরিয়ে ভয়াবহ অভিজ্ঞতা দুই বোনের

Kidnap: শুক্রবার বিকেলে আরামবাগের পারুল এলাকার বাসিন্দা দুই নবম শ্রেণির ছাত্রী টিউশন পড়তে বেরিয়েছিল। তারা একটি টোটোয় চেপে গন্তব্যে পৌঁছনোর সময় দুই অপরিচিত যুবক ওই টোটোতে ওঠে বলে অভিযোগ।

Kidnap: 'তোরা বাসস্ট্যান্ডে চল, নাহলে...', টিউশন পড়তে বেরিয়ে ভয়াবহ অভিজ্ঞতা দুই বোনের
টিউশন পড়তে যাচ্ছিল দুই বোনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 19, 2024 | 6:59 AM
Share

আরামবাগ: নবম শ্রেণীর দুই নাবালিকা ছাত্রীকে অপহরণের চেষ্টা দুই যুবকের। রীতিমতো টোটো থেকে টানাটানি করা হয় বলে অভিযোগ। তাদের চিৎকার শুনে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। আরামবাগ থানার মহিলা উইনার্স টিমও পৌঁছে যায় নাবালিকাদের উদ্ধার করতে। চিৎকারের মধ্যেই অভিযুক্ত অপরিচিত দুই যুবক পলাতক। হুগলির আরামবাগের ঘটনা। শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পেলেও, ভয় কিছুতেই যাচ্ছে না।

অভিযুক্তদের কোনও খোঁজ পাওয়া যায়নি। সাধারণ মানুষ বাঁচাতে এলে তারা চম্পট দেয়। সিসিটিভি দেখে খোঁজ চালানোর চেষ্টা করছে পুলিশ।

শুক্রবার বিকেলে আরামবাগের পারুল এলাকার বাসিন্দা দুই নবম শ্রেণির ছাত্রী টিউশন পড়তে বেরিয়েছিল। তারা একটি টোটোয় চেপে গন্তব্যে পৌঁছনোর সময় দুই অপরিচিত যুবক ওই টোটোতে ওঠে বলে অভিযোগ। এরপর দুই ছাত্রীকে ভয় দেখানো হয়। এক ছাত্রী বলে, ‘আমাদের বলেছিল তোরা বাসস্ট্যান্ডে যা, না হলে মেরে ফেলব, শ্লীলতাহানি করে দেব।’

এরপর দুই ছাত্রী একটি জায়গায় টোটো থেকে নেমে যায় ও অপর একটি টোটো ধরে বাড়ি ফেরার চেষ্টা করে। সেই সময় আবারও বাসস্ট্যান্ডে দেখা মেলে দুই যুবকের। তারা পড়ুয়াদের ভয় দেখিয়ে টোটো করে নিয়ে যায় চাঁদুর নিমতলার কাছে। সেখানে গিয়ে দুই ছাত্রী চিৎকার চেঁচামেচি করে। দুই বোনের অভিযোগ, স্থানীয় লোকজন বের হতেই দুই যুবক চম্পট দেয়। এরপর এলাকাবাসী তাদের মুখ থেকে সমস্ত ঘটনা জানার পরই আরামবাগ থানায় খবর দেয়। মহিলা উইনারস টিম পৌঁছে যায়। জানা গেছে ওই ছাত্রীদের বাড়ি আরামবাগের পারুল এলাকায়।

বড়োসড়ো ঘটনার হাত থেকে দুই ছাত্রী বাঁচলেও এটি অপহরণের চেষ্টা না অন্য কিছু, তা তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ। থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথা জানিয়েছে দুই ছাত্রীর মা।

Follow Us
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?