AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swami Vivekananda Birthday: স্বামীজির আদর্শকে স্মরণ, বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হচ্ছে বিবেকানন্দের জন্মবার্ষিকী

Belur Math: বেলুড়ে আজ সকাল থেকেই স্বামীজির বিশেষ পুজো-অর্চনা করা হচ্ছে। দিনভর রয়েছে নানা অনুষ্ঠান, ধর্মসভা। স্বামীজির জন্মদিবসকে যুব দিবস হিসাবেও পালন করা হয়। ৪২ তম যুব দিবস উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন সংগঠনের তরফ থেকে বিশেষ শোভাযাত্রা আসে বেলুড় মঠে।

Swami Vivekananda Birthday: স্বামীজির আদর্শকে স্মরণ, বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হচ্ছে বিবেকানন্দের জন্মবার্ষিকী
বেলুড় মঠে শোভাযাত্রা।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Jan 12, 2026 | 9:19 AM
Share

হাওড়া: আজ স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিবস। স্বামীজির বাড়ি সিমলা স্ট্রিট থেকে শুরু করে বেলুড় মঠ- নানা জায়গায় সাড়ম্বরে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। ভক্তি ও শ্রদ্ধার অদ্ভুত মিশেল দেখা গিয়েছে। ভোরে রামকৃষ্ণদেবের মঙ্গলারতির মাধ্যমে বেলুড়ে স্বামীজির জন্মবার্ষিকীর উদযাপন পালন শুরু হয়।

বেলুড়ে আজ সকাল থেকেই স্বামীজির বিশেষ পুজো-অর্চনা করা হচ্ছে। দিনভর রয়েছে নানা অনুষ্ঠান, ধর্মসভা। স্বামীজির জন্মদিবসকে যুব দিবস হিসাবেও পালন করা হয়। ৪২ তম যুব দিবস উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন সংগঠনের তরফ থেকে বিশেষ শোভাযাত্রা আসে বেলুড় মঠে। এছাড়া বিভিন্ন স্কুল থেকেও পডুয়াদের নিয়ে প্রভাতফেরী ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রাগুলিও বেলুড় মঠে এসে পৌঁছেছে।

স্বামীজির জন্মবার্ষিকীতে তাঁর বাড়ি সিমলা স্ট্রিটে রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। কে আগে যুব দিবস পালন করবে, তা নিয়ে তরজা শুরু হয়েছে। ইতিমধ্যেই স্বামীজির মূর্তিতে মাল্যদান করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তৃণমূল নেত্রী শশী পাঁজা। শুভেন্দু অধিকারীও মিছিল করে আসছেন সিমলা স্ট্রিটে। বেলা বাড়তেই স্বামীজিকে শ্রদ্ধার্ঘ জানাতে আসবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

তবে রাজনীতি থেকে শত হস্ত দূরে রয়েছে বেলুড় মঠ। দূর-দূরান্ত থেকে ভক্তরা সকাল থেকেই বেলুড় মঠে আসছেন। স্বামীজির জন্মবার্ষিকী উপলক্ষে বৈদিক পাঠের আয়োজন করা হয়েছে।

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ