AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir: পার্টি অফিস থেকে বেরোতেই টেনে হিঁচড়ে তোলা হয় গাড়িতে, হুমায়ুনের গ্রেফতারিতে কী কারণ দেখাল পুলিশ?

Humayun Kabir Detained: ভোট দিয়েই রেজিনগর পার্টি অফিসে যান তিনি। সেখানেই পৌঁছে যায় পুলিশ। সেইসময় পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয় হুমায়ুনের। এরপরই আজুপ প্রধানকে টেনে-হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ। রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানার গেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।

Humayun Kabir: পার্টি অফিস থেকে বেরোতেই টেনে হিঁচড়ে তোলা হয় গাড়িতে, হুমায়ুনের গ্রেফতারিতে কী কারণ দেখাল পুলিশ?
আটক হুমায়ুনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 06, 2026 | 9:16 AM
Share

মুর্শিদাবাদ: মঙ্গলবার উপনির্বাচনের সকাল থেকে পুলিশের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন আজুপ প্রধান হুমায়ুন কবীর। পুলিশকে চ্যালেঞ্জ করে বলেছিলেন,পারলে গ্রেফতার করুন। এমনকী, ভোটে বাধা দিতে এলে রাস্তায় মুগুড় নিয়ে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন। হুমায়ুনের এই হুঁশিয়ারির কিছুক্ষণ পরই তাঁকে আটক করল পুলিশ। রেজিনগর পার্টি অফিস থেকে তাঁকে আটক করা হয়। আজুপ বিধায়ককে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ। তাঁকে রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের তরফে জানানো হয়, গ্রেফতার করা হয়েছে হুমায়ুনকে।

মঙ্গলবার সকাল থেকে রেজিনগরে চড়ছে ভোটের উত্তাপ। সকাল থেকে আজুপ বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) বাড়ির সামনে পুলিশে ছয়লাপ। পুলিশ দিয়ে নজরদারি চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এরপর সকাল সকাল নিজের বুথে ভোট দিয়েই রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশকে হুঁশিয়ারিও দেন। বলেন, ” আজ সকালে পুলিশ যেধরনের আচরণ করছে, মানুষকে বলব এদের বিরুদ্ধে মুগুড় নিয়ে দাঁড়াতে। পুলিশ যদি আমাকে মারতে আসে তাহলে কি ছেড়ে দেব? পুলিশের তো আইনরক্ষা করার দরকার।”

ভোট দিয়েই রেজিনগর পার্টি অফিসে যান তিনি। সেখানেই পৌঁছে যায় পুলিশ। সেইসময় পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয় হুমায়ুনের। এরপরই আজুপ প্রধানকে টেনে-হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ। রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানার গেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে হুমায়ুনকে।

জেলা পুলিশ সুপার জানিয়েছেন, হুমায়ুন কবীর প্রার্থী নন, তিনি নির্বাচনী কোনও এজেন্ট নন। তাই এভাবে ঘুরতে পারেন না। সেই কারণেই হুমায়ুন কবীরকে আটক করা হয়েছে। এরপর পুলিশের তরফে জানানো হয়েছে, আইন ভেঙেছেন হুমায়ুন কবীর। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Follow Us