AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhupguri: পরকীয়া করছে স্ত্রী, সন্দেহের বশে পুলিশ নিয়ে এলাকার যুবকের বাড়িতে চড়াও TMC নেতা, প্রকাশ্যে চলল মারধর

Dhupguri: এদিকে ঘটনার আকস্মিকতায় চমকে যান মনিরুলের পরিবারের লোকজন। পরে তাঁদের চিৎকার-চেঁচামেচিতেই ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই আহতদের উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যান। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন নুর।

Dhupguri: পরকীয়া করছে স্ত্রী, সন্দেহের বশে পুলিশ নিয়ে এলাকার যুবকের বাড়িতে চড়াও TMC নেতা, প্রকাশ্যে চলল মারধর
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 22, 2024 | 5:45 PM
Share

ধূপগুড়ি: খোঁজ মিলছে না স্ত্রী-সহ সন্তানের। স্ত্রীর সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্ক রয়েছে এলাকার যুবকের। আর সেই সন্দেহের বশেই পুলিশ নিয়ে যুবকের বাড়িতে চড়াও তৃণমূল নেতা। বেধড়ক মারধর করা হল বাড়ির লোকজনকে। রেহাই পেলেন না বাড়ির আট থেকে এসে কেউই। বাদ গেল না কোলের শিশুও। এমনকী মারতে মারতে বাড়ি মেয়েদের জামা-কাপড়ও ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। কাঠগড়ায় শাসকদলের নেতা। চাঞ্চল্যকর ঘটনা ধূপগুড়িতে। 

এলাকার লোকজন বলছেন, এলাকায় বরাবরই ভালই দাপট রয়েছে অভিযুক্ত ওই তৃণমূল নেতা নুর ভক্তের। তাঁরই স্ত্রীর সঙ্গে সম্পর্ক রয়েছে এলাকার মনিরুল ইসলামের। এমনটাই সন্দেহ নুর ভক্তের। আর সেই রাগ থেকেই এদিন  ধূপগুড়ির পূর্ব মল্লিক পাড়া গ্রামে মনিরুলের বাড়িতে চড়াও হয় নুর। কিন্তু, পুলিশের সামনেই তাঁর এই দাপট দেখে অবাক হচ্ছেন এলাকার লোকজন। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠছে নানা মহলে। 

এদিকে ঘটনার আকস্মিকতায় চমকে যান মনিরুলের পরিবারের লোকজন। পরে তাঁদের চিৎকার-চেঁচামেচিতেই ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই আহতদের উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যান। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন নুর। এদিকে যে যুবকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলছেন নুর তিনি গত দু’বছর ধৎে ভুটানে শ্রমিকের কাজ করছেন বলে দাবি করছেন পরিবারের লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। 

খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?