AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: বাড়ি বাড়ি গিয়ে করলেন সতর্ক, দাবাং মেজাজে থানার IC

Jalpaiguri: নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফেরাতে এবং অবাধে গনতান্ত্রিক অধিকার প্রয়োগ সংক্রান্ত বিষয়ে মানুষের অধিকার কে প্রতিষ্ঠিত করতে এই দৃশ্য ধরা পড়ে। পুলিশকর্তাকে এই ভূমিকায় দেখে কিছুটা হলেও স্বস্তি পান রাজগঞ্জ বিধানসভার ১৮/ ১২৩,৫৭,৬২ নং বুথে। এলাকা জুড়ে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল।

Jalpaiguri: বাড়ি বাড়ি গিয়ে করলেন সতর্ক, দাবাং মেজাজে থানার IC
ভোটের আগে দাবাং মোডে আইসিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 08, 2026 | 7:32 PM
Share

জলপাইগুড়ি: দাবাং মেজাজে রাজগঞ্জ থানার আইসি। কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে গত বিধানসভা ভোটে হুমকি-ভয় দেখানোর অভিযোগে অভিযুক্তদের বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করলেন। সঙ্গে থানায় হাজিরা দেওয়ার নির্দেশও দিলেন। রবিবার একেবারে অন্য মেজাজে  দেখা গেল রাজগঞ্জ থানার আই সি অমিতাভ বিশ্বাস। অভিযুক্তরা যাতে নিয়মিতভাবে হাজিরা দেন, সে বিষয়েও স্পষ্ট করে জানিয়ে আসেন।

পাশাপাশি যাঁরা গত বিধানসভা নির্বাচনের সময়ে অত্যাচারিত হয়ে লিখিত অভিযোগ করেছিলেন, তাঁদের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা।

নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফেরাতে এবং অবাধে গনতান্ত্রিক অধিকার প্রয়োগ সংক্রান্ত বিষয়ে মানুষের অধিকার কে প্রতিষ্ঠিত করতে এই দৃশ্য ধরা পড়ে। পুলিশকর্তাকে এই ভূমিকায় দেখে কিছুটা হলেও স্বস্তি পান রাজগঞ্জ বিধানসভার ১৮/ ১২৩,৫৭,৬২ নং বুথে। এলাকা জুড়ে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল।

গত বিধানসভা নির্বাচনেও রাজ্যের একাধিক জায়গায় ভোট হিংসার অভিযোগ উঠেছিল। কোথাও কোথাও ভোটাররা ভোট দিতে পারেননি বলেও অভিযোগ ওঠে। এলাকার যাঁদের বিরুদ্ধে এভাবে ভয় দেখানোর অভিযোগ আগে থেকেই পুলিশের থানায় নথিবদ্ধ ছিল, তাঁদের আগে থেকেই সতর্ক করে দেন পুলিশকর্তা।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়