AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maynaguri: ব্যাঙ্কের পর এবার টার্গেট সোনার দোকান! কেপমারদের জ্বালায় অতিষ্ঠ জলপাইগুড়ি-ময়নাগুড়ি

Theft Case: এর আগের সোনার দোকানে কেপমারির ঘটেছিল ছিল ১৬ মার্চ। ময়নাগুড়ি বাজার এলাকায়। আর আজ ময়নাগুড়ির জল্পেশ মোড়ের কাছে এক সোনার দোকানে কেপমারির অভিযোগ। দু'টি সোনার দোকানেই প্রায় একই কায়দায় কেপমারি। শুক্রবার দুপুরে জল্পেশ মোড়ের ওই গহনার দোকানের একেবারে সামনে থেকে সোনা ও রুপোর গয়না ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় কেপমারের দল।

Maynaguri: ব্যাঙ্কের পর এবার টার্গেট সোনার দোকান! কেপমারদের জ্বালায় অতিষ্ঠ জলপাইগুড়ি-ময়নাগুড়ি
ময়নাগুড়িতে সোনার দোকানে কেপমারির অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 22, 2024 | 6:59 PM
Share

ময়নাগুড়ি: কিছুদিন আগেই জলপাইগুড়ির এক বেসরকারি ব্যাঙ্কের ভিতরে ঢুকে কেপমারির ঘটনা ঘটেছিল। আর এবার ফের কেপমারি জেলায়। এবারের টার্গেট ফের ময়নাগুড়ির এক সোনার দোকান। এই নিয়ে গত সাত দিনের মধ্যে ময়নাগুড়ি শহরে দু’টি সোনার দোকানে কেপমারির ঘটনা ঘটল। এর আগের সোনার দোকানে কেপমারির ঘটেছিল ছিল ১৬ মার্চ। ময়নাগুড়ি বাজার এলাকায়। আর আজ ময়নাগুড়ির জল্পেশ মোড়ের কাছে এক সোনার দোকানে কেপমারির অভিযোগ। দু’টি সোনার দোকানেই প্রায় একই কায়দায় কেপমারি। শুক্রবার দুপুরে জল্পেশ মোড়ের ওই গহনার দোকানের একেবারে সামনে থেকে সোনা ও রুপোর গয়না ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় কেপমারের দল।

ময়নাগুড়ির জল্পেশ মোড়ের কাছে একটি সোনার দোকান রয়েছে ব্যবসায়ী দেবাশিস কর্মকারের। প্রতিদিনের মতো আজও সকালে নির্দিষ্ট সময়েই দোকান খুলতে আসেন তিনি। হাতে ছিল একটি ব্যাগ। তাতে অর্ডারের সোনার গয়না, রুপোর গয়না ভর্তি। সেই ব্যাগ নিয়ে যখন তিনি দোকানের সামনে আসেন, তখন তিনি খেয়াল করেন দোকানের তালার মধ্যে কেউ বা কারা বালি-পাথর ও আঠা জাতীয় কিছু ঢুকিয়ে রেখেছে। যার জন্য তালার মধ্যে চাবি ঢুকছিল না। ফলে নিয়ে ব্যাগটি রেখে পাশের দোকানে যান জল আনতে। ভেবেছিলেন জল ঢেলে তালা পরিষ্কার করবেন। আর এর মধ্যে যা ঘটার ঘটে যায়। যেই তিনি ব্যাগ রেখে পাশের দোকানের দিকে গিয়েছেন, অমনি এক কেপমার তার ব্যাগ নিয়ে ছুট লাগায়।

চোখের সামনে ব্যাগ নিয়ে পালাতে দেখামাত্রই ওই কেপমারের পিছন পিছুন ছোটেন ব্যবসায়ী দেবাশিসবাবুও। কিন্তু কিছুদূর এগোতেই ওই কেপমারের এক সঙ্গী বাইক নিয়ে অপেক্ষা করছিল রাস্তায়। ব্যস চোখের নিমেষে, ব্যাগ ভর্তির গয়না নিয়ে পাখি ফুরুৎ। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেবাশিস কর্মকার নামে ওই স্বর্ণ ব্যবসায়ী ইতিমধ্য়েই পুলিশকে গোটা বিষয়টি জানিয়েছেন। ব্যবসায়ীর দাবি অনুযায়ী, ব্যাগে প্রায় পাঁচ লাখ টাকার গয়নার অর্ডার ছিল। এদিনের কেপমারির অভিযোগ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সমীর আহমেদ জানিয়েছেন, ‘ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ তদন্তে নেমেছে। কিছু ক্লু ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। আশা করছি চোর দ্রুত ধরা পড়বে।’

Follow Us
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট