AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Katulpur Election Result 2021 Live: কোতলপুরে এগিয়ে বিজেপি, গড় রক্ষায় মরিয়া তৃণমূল

কোতলপুর-সহ (Katulpur Assembly Election Live Update) বাঁকুড়ার মোট ১২ টি আসনে লোকসভা ভোটের নিরিখে এগিয়ে বিজেপি। গড় রক্ষায় মরিয়া তৃণমূল। জেনে নিন কোতুলপুরের সব তথ্য এক নজরে।

Katulpur Election Result 2021 Live: কোতলপুরে এগিয়ে বিজেপি, গড় রক্ষায় মরিয়া তৃণমূল
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা
| Edited By: | Updated on: May 02, 2021 | 9:47 PM
Share

বাঁকুড়া: কোতুলপুর বিধানসভা কেন্দ্রটি (Katulpur Assembly) বাঁকুড়া জেলার অন্তর্গত। ২০১১ সালে এই কেন্দ্রটি তফশিলি জাতির জন্য সংরক্ষিত হয়। পূর্বে কেন্দ্রটি উন্মুক্ত ছিল। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ২৫৬ নং কোতুলপুর বিধানসভা (এসসি) কেন্দ্রটি দেশড়া-কোয়ালপাড়া, কোতুলপুর, লেগো, মির্জাপুর, গোপীনাথপুর এবং শিহর গ্রাম পঞ্চায়েত গুলি কোতুলপুর সমষ্টি উন্নয়ন ব্লক এবং গেলিয়া, কুচিয়াকোল, শালদা, হেতিয়া, ময়নাপুর, শ্যামনগর, জগন্নাথপুর, রাউতখণ্ড এবং উত্তরবাড় গ্রাম পঞ্চায়েত গুলি জয়পুর সমষ্টি উন্নয়ন ব্লক গুলির অন্তর্গত। কোতুলপুর বিধানসভা কেন্দ্রটি ৩৭ নং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এর অন্তর্গত।

১৯৭২ সালে কংগ্রেসের (Congress) অক্ষয় কুমার কোলে জয়ী হন। সিপিআইএমের জটাধারী মুখোপাধ্যায় ১৯৭১ সালে জয়ী হন। বাংলা কংগ্রেসের নিরঞ্জন ভদ্র ১৯৬৯ সালে জয়ী হন। ১৯৬৭ সালে বাংলা কংগ্রেসের এস. সরকার জয়ী হন। কংগ্রেসের জগন্নাথ কোলে ১৯৬২ এবং ১৯৫৭ সালে জয়ী হন। এর আগে কোতুলপুর কেন্দ্রে আসন বিদ্যমান ছিল না। ২০০১ সালে সিপিআইএমের মানসী ঘোষ তৃণমূল কংগ্রেসের (TMC) সুনীল দাসকে পরাজিত করেছিলেন। এর আগে ১৯৯৬ সালে ওই আসনে সিপিআইএমের (CPIM) গৌরীপদ দাস, কংগ্রেসের নিখিল বসু, ১৯৯১ সালে কংগ্রেসের অক্ষয়কুমার কোলে ও ১৯৮৭ সালে কংগ্রেসের বাবলু কোলেকে ধরাশায়ী করেছিলেন। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে কোতুলপুর কেন্দ্র থেকে সিপিআইএমের কল্পনা কোলে জয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের (TMC) অলোকা সেন মজুমদারকে পরাজিত করেছিলেন। ২০১৪ সালে কোতুলপুর কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। কারণ কংগ্রেসের বিধায়ক সৌমিত্র খাঁ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তারপর বিজেপিতে (BJP) গিয়ে আবার ২০১৯ সালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সাংসদ পদে নির্বাচিত হন।

একঝলকে দেখে নিন কোতলপুর বিধানসভার আপডেট…

  • এই আসনে ভোটে জিতেছেন বিজেপির হারাকালি প্রতিহার। ভোট পেয়েছেন ১,০৬,০২২। তৃণমূল কংগ্রেসের সংগীতা মালিক ভোট পেয়েছেন ৯৪,২৩৭।

২০১৬ বিধানসভা নির্বাচন

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী (TMC) শ্যামল সাঁতরা এই আসনে জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোটসংখ্যা ছিল ৯৮,৯০১৷ দ্বিতীয় স্থানে ছিলেন কংগ্রেস প্রার্থী অক্ষয় সাঁতরা৷ তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৭৭,৬৫৩৷ তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অক্ষয় সাঁতরাকে ২১,২৪৮ ভোটে পরাজিত করেছিলেন।

২০২১ বিধানসভা নির্বাচন

এই কেন্দ্রটি তফশিলি জাতির (SC) জন্য সংরক্ষিত। কোতুলপুর বিধানসভায় এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন সংগীতা মালিক। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির প্রার্থী হরকালী পাতিহার। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে মনোনীত হয়েছেন অক্ষয় সাঁতরা।

বিদায়ী বিধায়ক: শ্যামল সাঁতরা প্রাপ্ত ভোট: ৯৮,৯০১ মোট ভোটার: ২,২১,৬১২ ভোট শতাংশ: ৯১ মোট প্রার্থী:

Follow Us
ভোটে প্রচারের ফাঁকে কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র?
ভোটে প্রচারের ফাঁকে কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র?
ভাতারে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা, সংঘর্ষে জখম কয়েকজন
ভাতারে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা, সংঘর্ষে জখম কয়েকজন
কালিয়াচককাণ্ডে চলছে ধরপাকড়, কী কী অভিযোগ?
কালিয়াচককাণ্ডে চলছে ধরপাকড়, কী কী অভিযোগ?
ছাড় পেল না কেন্দ্রীয় বাহিনীও, কী চলছে সাঁইথিয়ায়?
ছাড় পেল না কেন্দ্রীয় বাহিনীও, কী চলছে সাঁইথিয়ায়?
কড়া কমিশন, ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ
কড়া কমিশন, ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ
কলকাতার নগরপালের প্রশ্নের মুখে কালীঘাট থানার ওসি, কেন?
কলকাতার নগরপালের প্রশ্নের মুখে কালীঘাট থানার ওসি, কেন?
চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ বিজেপির?
চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ বিজেপির?
'প্রার্থী পদই প্রত্যাহার করে নেব, যদি...', চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর
'প্রার্থী পদই প্রত্যাহার করে নেব, যদি...', চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর
বিহারে যে দল গো-হারা, সেই দল বাংলায় এসেছে ছাপ ফেলতে?
বিহারে যে দল গো-হারা, সেই দল বাংলায় এসেছে ছাপ ফেলতে?
সোনা, টাকা-পয়সা নয়, হাসনাবাদে রান্নাঘর থেকে লোপাট জোড়া সিলিন্ডার
সোনা, টাকা-পয়সা নয়, হাসনাবাদে রান্নাঘর থেকে লোপাট জোড়া সিলিন্ডার