AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Women BSF: পিছন থেকে ধারাল অস্ত্র নিয়ে হামলা, ‘রণাঙ্গনে’ একা মহিলা BSF-ই বুঝিয়ে দিলেন বাংলাদেশিদের

Women BSF: বিএসএফ সূত্রে খবর, বুধবার রাতে সীমান্তে নজরদারির কাজ করছিলেন এক মহিলা জওয়ান। সেই সময় ভারতের দিক থেকে বেশ কয়েকজন গরু পাচারকারী ভারতীয় ভূখণ্ডের দিক থেকে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিল।

Women BSF: পিছন থেকে ধারাল অস্ত্র নিয়ে হামলা, 'রণাঙ্গনে' একা মহিলা BSF-ই বুঝিয়ে দিলেন বাংলাদেশিদের
বড় পর্দা ফাঁস করল বিএসএফImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 16, 2025 | 4:28 PM
Share

মালদহ: মালদহের বৈষ্ণবনগরে কাঁটাতার দেওয়া নিয়ে আগেই উত্তেজনা ছড়িয়েছিল। সেখানে বিএসএফ-এর সঙ্গে গ্রামবাসী হাতে হাত লাগিয়ে নেমেছেন লড়াইয়ের ময়দানে। এবার পুরানো মালদহের বর্ডার আউট পোস্ট নানহালভঙ্গে মহিলা বিএসএফ জওয়ানের উপর হামলা অনুপ্রবেশকারীদের। সেই সময় একাই কার্যত দেবী দূর্গার মতো ‘রণাঙ্গনে’ তিনি। তবে দিলেন যোগ্য জবাব। আত্মরক্ষার স্বার্থে ওই মহিলা জওয়ান চালালেন পরপর গুলি। ‘লেজ’ গুটিয়ে পালাল অনুপ্রবেশকারী।

বিএসএফ সূত্রে খবর, বুধবার রাতে সীমান্তে নজরদারির কাজ করছিলেন এক মহিলা জওয়ান। সেই সময় ভারতের দিক থেকে বেশ কয়েকজন গরু পাচারকারী ভারতীয় ভূখণ্ডের দিক থেকে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিল। অভিযুক্তদের হাতে গরু ছিল। অন্যদিকে বাংলাদেশের দিক থেকে অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। ওই মহিলা জওয়ান সেই সময় একাই ছিলেন।

এরপর তিনি ছুটে যান। ওই পাচারকারী এবং অনুপ্রবেশকারীদের সতর্ক করতে চিৎকার শুরু করেন। তখনই বাংলাদেশের দিকে থাকা অনুপ্রবেশকারীরা ধারাল অস্ত্র দিয়ে ওই মহিলা জওয়ানের উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। সেই সময় মহিলা জওয়ান আকাশের দিকে তাক করে পরপর গুলি ছোড়েন। চোরাকারবারীরা তখনও এগিয়ে যেতে থাকেন। এরপর এক রাউন্ড গুলি চালান। তখন অনুপ্রবেশকারীরা অন্ধকারে পালিয়ে যায়। তারপর গরু উদ্ধার করেন ওই বিএসএফ জওয়ান।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়