AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: ছেলেটার চলন দেখেই সন্দেহ হয়েছিল, পরে পুলিশ যা পেল চোখ কপালে ওঠার জোগাড়

Malda: পুলিশ সূত্রে খবর, ৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার সমেত গ্রেফতার হয়েছে দুজন। তার মধ্যে একজন আবার নাবালক। মালদা থেকে বিহারে পাচারের সময় গাজোলের কদুবাড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে গাড়ি আটক করল পুলিশ।

Malda: ছেলেটার চলন দেখেই সন্দেহ হয়েছিল, পরে পুলিশ যা পেল চোখ কপালে ওঠার জোগাড়
মালদহে কী হচ্ছে? Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 08, 2025 | 8:08 PM
Share

মালদা: ছেলে দুটোর চলন-ধরন দেখেই সন্দেহ হয়েছিল। তারপর আবার পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল বড় এই ঘটনা ঘটতে পারে। এরপর আর ‘রিস্ক’ নেয়নি পুলিশ। হাতেনাতে পাকড়াও করে তাদের। আর তারপরই শুরু হয় তল্লাশি। দু’জনের কাছ থেকে যা উদ্ধার হল তাতে কার্যত চক্ষু-চড়কগাছ হওয়ার জোগাড়। ঘটনাটি ঘটেছে মালদহে।

পুলিশ সূত্রে খবর, ৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার সমেত গ্রেফতার হয়েছে দুজন। তার মধ্যে একজন আবার নাবালক। মালদা থেকে বিহারে পাচারের সময় গাজোলের কদুবাড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে গাড়ি আটক করল পুলিশ। ধৃত দুজনেই বিহারের বাসিন্দা। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫১৩ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ লক্ষেরও বেশি টাকা।

পুলিশ সূ্ত্রে খবর, ধৃত দু’জনের নাম রাহুল কুমার। বয়স ২৫। অন্যজন ছোট্টু কুমার। বয়স ১৫।  ধৃত দুজনের বাড়ি বিহারের তেত্রী এলাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদক গুলি মালদা থেকে বিহারের উদ্দেশ্যে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযুক্ত দুজনকে গ্রেফতারের পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত গাড়িটিকেও আটক করেছে পুলিশ।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত