AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maldah: প্রকাশ্যে পিস্তল হাতে ‘দাপাদাপি’ তৃণমূল নেতার, ছবি ভাইরাল হতেই শোরগোল

Maldah: অভিযুক্ত তৃণমূল নেতার নাম মনসুর। গ্রামের রাস্তা দিয়ে একটা ট্রাক্টর যাচ্ছিল। সেই ট্রাক্টর থামিয়ে তিনি হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। গ্রামের অন্যান্য পরিস্থিতি সামাল দিতে গেলে, পিস্তল হাতে তাঁদেরকেও হুমকি দিতে দেখা যায়।

Maldah: প্রকাশ্যে পিস্তল হাতে 'দাপাদাপি' তৃণমূল নেতার, ছবি ভাইরাল হতেই শোরগোল
গ্রেফতার অভিযুক্তImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 01, 2024 | 7:12 PM
Share

মালদহ: প্রকাশ্যে পিস্তল হাতে দাপাদাপি তৃণমূল নেতার। পিস্তল হাতেই হুমকি দিচ্ছেন গ্রামবাসীদের। মালদহের হরিশ্চন্দ্রপুরের এই ছবি সামাজিক মাধ্য়মে ভাইরাল। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।

জানা যাচ্ছে, অভিযুক্ত তৃণমূল নেতার নাম মনসুর। গ্রামের রাস্তা দিয়ে একটা ট্রাক্টর যাচ্ছিল। সেই ট্রাক্টর থামিয়ে তিনি হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। গ্রামের অন্যান্য পরিস্থিতি সামাল দিতে গেলে, পিস্তল হাতে তাঁদেরকেও হুমকি দিতে দেখা যায়। কিন্তু গ্রামবাসীদেরই কেউ সেই ছবি মোবাইলবন্দি করেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি।

সেই ছবি দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। খোঁজখবর নিয়ে ঘটনাস্থলে যায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ। কীভাবে তাঁর কাছে আগ্নেয়াস্ত্র এল, তিনি কোনও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তৃণমূল নেতার অস্ত্র নিয়ে দাপাদাপির ছবি ভাইরাল হতেই রাজনৈতিক চর্চা তুঙ্গে। বিজেপির অভিযোগ, এটাই তৃণমূলের কালচার। বিজেপি নেতা কিষাণ মাণ্ডি বলেন, “এই ধরনের ঘটনা কি সভ্য সমাজে মেনে নেওয়া যায়? একজন লোক বন্দুক নিয়ে দাপিয়ে বেড়াবে! ছাব্বিশের ভোটের আগে সন্ত্রাস তৈরি করছে। বিহার থেকে অস্ত্র আনছে।” যদিও তৃণমূল নেতা সম্পাদক বিশ্বজিৎ ঘোষের বক্তব্য, গত উপনির্বাচনেও তৃণমূল ৬এ ৬ পেয়েছে। তৃণমূলকে সন্ত্রাস করার প্রয়োজন পড়ে না।

Follow Us