AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জেপি নাড্ডার টার্গেট মালদা, তৃণমূলের হেভিওয়েটদের দলে টেনে জেলা পরিষদ দখলের চেষ্টা

উত্তরবঙ্গে আসছেন অমিত শাহ। আসবেন মালদাতেও। ভোটের আগে মালদা জেলাকে নিজেদের কব্জায় আনতে মরিয়া গেরুয়া শিবির।

জেপি নাড্ডার টার্গেট মালদা, তৃণমূলের হেভিওয়েটদের দলে টেনে জেলা পরিষদ দখলের চেষ্টা
জে পি নাড্ডা , বিজেপি নেতা
| Updated on: Jan 27, 2021 | 5:05 PM
Share

মালদ: জেপি নাড্ডার (J P Nadda) টার্গেট এবার মালদা (Maldah)। ৬ ফেব্রুয়ারি গনিখানের জেলায় আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি। থাকছেন শুভেন্দু অধিকারীও। সম্ভবত ওইদিন একঝাঁক তৃণমূল নেতার বিজেপিতে যোগ দেওয়ার কথা।

তৃণমূলে ভাঙন থামার লক্ষ্ণণ নেই। একুশের বঙ্গযুদ্ধে উত্তরবঙ্গে বিশেষ নজর বিজেপির। ৬ ফেব্রুয়ারি মালদা সফরে দলের সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। গাজোলে জনসভা করবেন তিনি। থাকবেন শুভেন্দু অধিকারী। ওই মঞ্চে জেলার বেশ কয়েকজন হেভিওয়েট নেতাদের যোগ দেওয়ার কথা।

এপ্রসঙ্গে বিজেপি সহ সভাপতি বিশ্বনাথ মালো চ্যালেঞ্জের সুরে বলেন, “জেলা পরিষদ আমাদের দখলেই আসবে। তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা আমাদের দলে যোগ দেবেন।”

কী বলছেন জেলা তৃণমূল নেতৃত্ব?

তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, “শুনছি অনেকেই যাবেন। তারা দলে বোঝা হয়ে গিয়েছেন। চলে গেলে দলেরই ভাল।”

আরও পড়ুন: ধুন্ধুমার কাণ্ড! বিধানসভার গেটে উঠে বিক্ষোভ অস্থায়ী শিক্ষিকাদের

মালদা জেলা পরিষদ ছিল কংগ্রেসের দখলে। তৃণমূলের জেলা অবজারভার হয়ে শুভেন্দু অধিকারী রাতারাতি মালদা জেলা পরিষদের অধিকাংশ সদস্যদের তৃণমূলে টেনে আনেন। জেলা পরিষদের দখল নেয় জোড়া ফুল। এ যেন সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। এবারও শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই তৃণমূলের নেতাকর্মীরা বিজেপিতে আসছেন। উত্তরবঙ্গে আসছেন অমিত শাহ। আসবেন মালদাতেও। ভোটের আগে মালদা জেলাকে নিজেদের কব্জায় আনতে মরিয়া গেরুয়া শিবির।

ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
বালি মাফিয়াদের দাপট মহানন্দায়, সব দেখেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
বালি মাফিয়াদের দাপট মহানন্দায়, সব দেখেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
সই করল না চিঠিতে, কংগ্রেসের সঙ্গে কেন নেই তৃণমূল?
সই করল না চিঠিতে, কংগ্রেসের সঙ্গে কেন নেই তৃণমূল?