AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: সদ্যোজাতকে হাসপাতালের বেডে রেখে গিয়েছিলেন মা, সেখান থেকেই চুরির চেষ্টার অভিযোগ

Malda: অভিযোগ, এক মহিলা হাসপাতাল থেকে সদ্যজাত বাচ্চা চুরির চেষ্টা করে। যদিও তাকে হাতেনাতে ধরে ফেলে সদ্যজাত বাচ্চার পরিবার। ঘটনা জানাজানি হতেই হাসপাতাল চত্বরে শুরু হয় তুমুল উত্তেজনা।

Malda: সদ্যোজাতকে হাসপাতালের বেডে রেখে গিয়েছিলেন মা, সেখান থেকেই চুরির চেষ্টার অভিযোগ
হাসপাতাল থেকে চুরি বাচ্চাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 10, 2025 | 4:50 PM
Share

মালদহ: সরকারি হাসপাতাল থেকে সদ্যজাত বাচ্চা চুরি। ধুন্ধুমার হাসপাতাল চত্বর। পুলিশকে ঘিরে তীব্র বিক্ষোভ, ধাক্কাধাক্কি। অভিযুক্ত মহিলাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা। এলাকায় বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, এক মহিলা হাসপাতাল থেকে সদ্যজাত বাচ্চা চুরির চেষ্টা করে। যদিও তাকে হাতেনাতে ধরে ফেলে সদ্যজাত বাচ্চার পরিবার। ঘটনা জানাজানি হতেই হাসপাতাল চত্বরে শুরু হয় তুমুল উত্তেজনা।

মালদহের গাজোল স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। বাচ্চা চুরির চেষ্টা সহ হাসপাতালের অনিয়মের অভিযোগ তুলে হাসপাতালের সামনেই বিক্ষোভের জেরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্ত মহিলাকে থানায় নিয়ে আসার চেষ্টাকে ব্যর্থ করে পুলিশকে ঘিরেই শুরু হয় বিক্ষোভ। ঘটনাস্থলে নিয়ে আসা হয় অতিরিক্ত পুলিশ বাহিনীকে।

পরিবার সূত্রে জানা যাচ্ছে, গাজোল থানার অন্তর্গত ওল্ড মালদা থানা এলাকার মহিলা ইসা সাহা। তাঁর বাড়ি বুজরুক বান্ধাইল এলাকায়। ওই মহিলাকে চারদিন আগে প্রসব ব্যথা নিয়ে ভর্তি করা হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। চারদিন আগে মহিলা এক পুত্র সন্তানের জন্ম দেন। এরপর হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা ছিল। তবে তার পরিবারের সদস্যরা না থাকায় হাসপাতালের বেডে মহিলা সদ্যজাত শিশুকে শুয়ে রাখেন। পাশের বেডে থাকা অন্যান্য রোগীদের জানিয়ে গিয়েছিলেন ছুটির জন্য কাগজ জেরক্স করতে। ফিরে এসে দেখতে পান বিছানায় নেই সদ্যজাত শিশুটি। এরপর চেঁচামেচি করতেই জানাজানি হয় বিষয়টি। ঘটনাস্থলে তার পরিবারের সদস্যরা। হাসপাতালে খোঁজাখুঁজির পরে না মেলায় হাসপাতাল সংলগ্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা।

এরপর হাসপাতাল থেকে অনেক দূরে বেলডাঙি এলাকা থেকে বাচ্চা সহ উদ্ধার করা হয় অভিযুক্ত মহিলাকে। তাকে ধরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপরই শুরু হয় উত্তেজনা। পুলিশ অভিযুক্তকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গে-সঙ্গে শিশুর পরিবার অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করেন। এই নিয়ে শুরু হয় উত্তেজনা। অবশেষে পুলিশ জোর করেই নিয়ে যাওয়ার চেষ্টা করে। শুরু হয় বিক্ষোভ, ধস্তাধস্তি। পুলিশ মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় গাজোল থানায়। যদিও ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে রয়েছে টানটান উত্তেজনা। গাজোল হাসপাতাল সুপার অঞ্জন রায় বলেন, “মেয়েটির মা বাচ্চাটাকে রেখে বাইরে যায়। সেই সময় অপরিচিত মহিলা বাচ্চাকে রেখে বাইরে চলে যায়। সেই সময় চুরির অভিযোগ ওঠে। আমাদের এখানে পর্যাপ্ত সিকিউরিটি, পর্যাপ্ত সিসিটিভি প্রয়োজন।”