AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandrakona: ড্রেনের ভিতর পড়ে রয়েছে গুচ্ছ-গুচ্ছ ভোটার কার্ড, স্তম্ভিত লোকজন

চন্দ্রকোনা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড, গোসাই বাজার এলাকায়। জানা গিয়েছে, গোঁসাই বাজার এলাকায় একটি ড্রেনে একাধিক ভোটার কার্ড পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানার। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ড্রেনে পড়ে থাকা ভোটার কার্ড গুলি উদ্ধার করে নিয়ে যায়।

Chandrakona: ড্রেনের ভিতর পড়ে রয়েছে গুচ্ছ-গুচ্ছ ভোটার কার্ড, স্তম্ভিত লোকজন
ভোটার কার্ড পড়ে Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 14, 2026 | 5:35 PM
Share

চন্দ্রকোনা: ঘুম থেকে উঠে সদর দরজা খুলে বেরিয়েছেন রাস্তায়। ব্যাস তখনই চোখ কপালে ওঠার জোগাড়। কী কাণ্ড! ঘরের সামনে ড্রেনের ভিতর পড়ে রয়েছে গুচ্ছ-গুচ্ছ ভোটার কার্ড। এসআইআর( SIR) আবহের মধ্যে এমন ঘটনা কার্যত চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। বেঁধেছে রাজনৈতিক টানাপোড়েন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়।

চন্দ্রকোনা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড, গোসাই বাজার এলাকায়। জানা গিয়েছে, গোঁসাই বাজার এলাকায় একটি ড্রেনে একাধিক ভোটার কার্ড পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানার। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ড্রেনে পড়ে থাকা ভোটার কার্ড গুলি উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে আসল এতগুলি ভোটার কার্ড উঠছে প্রশ্ন।ড্রেনে ভোটার কার্ড পড়ে থাকা নিয়ে প্রশাসন সঠিক তদন্ত করুক দাবি বিজেপির। প্রশাসন খতিয়ে দেখবে ভোটার কার্ড কী করে ড্রেনে আসল ? এনিয়ে যদিও কেউ তৃণমূলের মন্তব্য করেননি।

এলাকার কাউন্সিলর বলেন, “ড্রেন থেকে একাধিক ভোটার কার্ড উদ্ধার হয়েছে। আমি খবর পেয়েছি এই কার্ডগুলো ড্রেন থেকে পাওয়া গেছে। প্রশাসন নিয়ে গেছে, তারাই দেখুন। আমি আর কী বলব।” বিজেপি নেতা বলেন, “আমরা শুনেছি। কিছু ভিডিয়ো ক্লিপিংস ও দেখেছি। স্বাভাবিকভাবেই তদন্ত হোক যে এই ভোটার কার্ড কোথা থেকে এল।”