Dilip Ghosh: ‘বামেরা বাংলাদেশে চলে যাক’, কেন বললেন দিলীপ?
Dilip Ghosh attacks Left: মুর্শিদাবাদ থেকে এদিন বামেদের কড়া ভাষায় আক্রমণ করে দিলীপ বলেন, "কেউ বাধা দেয়নি। নিজেরা গন্ডগোল করে খবরে আসার চেষ্টা করছেন। এই যে বামপন্থীরা, তাঁদের বুক স্টলে কে বই পড়ে? তাঁরা নিজেরাও পড়ে না। সাধারণ মানুষও পড়ে না। ওরকম মিউজিয়াম করে রেখে কী লাভ। আমার তো মনে আছে আমি ৪০ থেকে ৪৫ বছর রাষ্ট্রীয় আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছি।"

মুর্শিদাবাদ: ফের বামেদের একহাত নিলেন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সম্প্রতি, রাজ্যের বিভিন্ন প্রান্তে বুক স্টল ভাঙচুরের অভিযোগ তুলেছিলেন বামেরা। এবার সেই প্রসঙ্গ টেনেই দিলীপের কটাক্ষ, বুকস্টলে কেউ বই পড়ে না। এমনকী, বামেরা নিজেরাই বই পড়েন না বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, বামেদের বাংলাদেশে চলে যাওয়ার কথা বলেও খোঁচা দিয়েছেন মন্ত্রী (Dilip Ghosh Attacks Left)।
‘বুক স্টলে কে বই পড়ে?’
মুর্শিদাবাদ থেকে এদিন বামেদের কড়া ভাষায় আক্রমণ করে দিলীপ বলেন, “কেউ বাধা দেয়নি। নিজেরা গন্ডগোল করে খবরে আসার চেষ্টা করছেন। এই যে বামপন্থীরা, তাঁদের বুক স্টলে কে বই পড়ে? তাঁরা নিজেরাও পড়ে না। সাধারণ মানুষও পড়ে না। ওরকম মিউজিয়াম করে রেখে কী লাভ। আমার তো মনে আছে আমি ৪০ থেকে ৪৫ বছর রাষ্ট্রীয় আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছি। জাতীয়তবাদী বুক স্টল করতে গেলে একটা বাঁশ পর্যন্ত পুঁততে দিত না। কোনদিন একটা স্টল করতে দেয়নি। আজ এসব কথা বলছে।”
‘বাংলাদেশে চলে যাক’
দিলীপের আরও অভিযযোগ, “কিছু অতি প্রগতিশীল হালকা রঙের লাল যাঁরা, তাঁরা এখন তাঁদের সাপোর্ট করছেন।” তাঁর প্রশ্ন, যখন সারা দুনিয়ার লোক বামেদের ছুড়ে ফেলে দিয়েছেন, তখন কেন তাঁদের মিউজিয়ামে রাখা হয়েছে? মন্ত্রী বলেন, “ওদের প্রতি কোনও মায়া-মমতা নেই। সারা দুনিয়ার লোক তাঁদের উপড়ে ফেলে দিয়েছে। আমরা কেন ওদের মিউজিয়ামে রাখব?” এরপরই বামেদের খোঁচা দিয়ে বলেন, “যেখানে জায়গা আছে, বাংলাদেশে চলে যাক।”
