AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EVM Malfunction Barua: তৃণমূলকে ভোট দিতে গিয়ে পড়ছে বিজেপিতে ভোট! কীভাবে সম্ভব?

Barua Booth 186 controversy: এই খবর ছড়িয়ে পড়তেই বুথের সামনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ক্ষুব্ধ ভোটাররা বুথের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভোটারদের দাবি, মেশিনে বড় ধরনের কারিগরি ত্রুটি বা কারচুপির কারণেই এই বিপত্তি ঘটছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকা ঘিরে ফেলা হয় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

EVM Malfunction Barua: তৃণমূলকে ভোট দিতে গিয়ে পড়ছে বিজেপিতে ভোট! কীভাবে সম্ভব?
বুথে উত্তেজনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 23, 2026 | 9:32 AM
Share

মুর্শিদাবাদ : বড়ঞা বিধানসভা কেন্দ্রের ১৮৬ নম্বর বুথে ভোটগ্রহণ ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বড়ঞা ব্লকের গোদাপাড়া এলাকার এই বুথ থেকে স্থানীয় ভোটারদের একাংশ গুরুতর অভিযোগ তুলেছেন যে, ইভিএমে তৃণমূল কংগ্রেসের প্রতীকে বোতাম টিপলেও ভোটটি বিজেপির পক্ষে পড়ছে।

এই খবর ছড়িয়ে পড়তেই বুথের সামনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ক্ষুব্ধ ভোটাররা বুথের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভোটারদের দাবি, মেশিনে বড় ধরনের কারিগরি ত্রুটি বা কারচুপির কারণেই এই বিপত্তি ঘটছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকা ঘিরে ফেলা হয় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পৌঁছাতেই এলাকায় উত্তেজনা চরমে ওঠে। যদিও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আধিকারিকদের তরফে এই বিষয়টি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গোটা ঘটনায় ওই বুথে ভোট প্রক্রিয়া সাময়িক ব্যাহত হয়।

প্রায় একই ধরনের অভিযোগ ওঠে নন্দীগ্রামে। বুথ নম্বর ১৫১ বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের  তরফে অভিযোগ তোলা হয়, ভোটাররা যাকেই ভোট দিচ্ছেন, সেই ভোট বিজেপিতে চলে যাচ্ছে। অভিযোগ ঘিরে সেখানেও বেশ কিছুক্ষণের জন্য ভোটদান পর্ব বন্ধ থাকে।

Follow Us