AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Babri Masjid: ‘বাবরি মসজিদের রাস্তার দিকের CCTV বন্ধ করতে হবে, একটা প্ল্যান খেটেছে মাথায়’, অডিয়ো হাতে পেয়েই সারফারাজকে বাড়ি থেকে তুলে আনল পুলিশ

Murshidabad Babri Masjid BJP Flag: অডিয়ো ক্লিপে শোনা যায়, এক ব্যক্তি ফোন করে বলছেন "একটা প্ল্যান খাটালাম বুঝলেন তো। বলছি, বাবরি মসজিদে কোনও সিসিটিভি আছে? যেখানে রাস্তাগুলো দেখা যাবে? " তখন ফোনের অপর প্রান্তের ব্যক্তি বলেন, 'হ্যাঁ'। তখন ওই ব্যক্তি বলেন, "সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করতে হবে। ৮-১০টা বিজেপি ফ্ল্যাগ লাগিয়ে দিতে হবে।"

Babri Masjid: 'বাবরি মসজিদের রাস্তার দিকের CCTV বন্ধ করতে হবে, একটা প্ল্যান খেটেছে মাথায়', অডিয়ো হাতে পেয়েই সারফারাজকে বাড়ি থেকে তুলে আনল পুলিশ
ভাইরাল অডিয়োImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 14, 2026 | 5:55 PM
Share

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদ বিজেপির পতাকা টাঙিয়ে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টার অভিযোগ। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে ১ যুবককে। সাংবাদিক বৈঠক করে জানলেন জেলা পুলিশ সুপার। ধৃত যুবকের নাম সারফারাজ নওয়াজ চৌধুরী। নওদার টুঙ্গিপাড়া এলাকার বাসিন্দা।

সোমবার দুপুরে বহরমপুর থানার পুলিশ গ্রেফতার করে ওই যুবককে। মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার একটি অডিয়ো শোনান। তিনি বলেন, বিশেষ একজন ব্যক্তি সঙ্গে কথা বলছিলেন ওই যুবক। অডিয়োতে যুবককে বলতে শোনা যায়  প্রস্তাবিত বাবরি মসজিদে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেটা বন্ধ করে দেওয়া হোক। এরপর বাবরি মসজিদে বিজেপির পতাকা টাঙিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বানানো হবে।

অডিয়ো ক্লিপে শোনা যায়, এক ব্যক্তি ফোন করে বলছেন “একটা প্ল্যান খাটালাম বুঝলেন তো। বলছি, বাবরি মসজিদে কোনও সিসিটিভি আছে? যেখানে রাস্তাগুলো দেখা যাবে? ” তখন ফোনের অপর প্রান্তের ব্যক্তি বলেন, ‘হ্যাঁ’। তখন ওই ব্যক্তি বলেন, “সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করতে হবে। ৮-১০টা বিজেপি ফ্ল্যাগ লাগিয়ে দিতে হবে।” তখন ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি বলেন, “যাতে ক্ষেপে গিয়ে ভাঙচুর করে?” তখন সম্মতি জানায় ওই ব্যক্তি।  পুলিশের হাতে আসে ওই অডিয়ো ক্লিপ। সেই অনুযায়ী তদন্ত শুরু হয়।

পুলিশের দাবি, সারফারাজের বিরুদ্ধে আগেও একটা ক্রিমিন্যাল কেস রয়েছে। সূত্র মারফত বহরমপুর থানা খবর পায়। দুই সম্প্রদায়ের মধ্যে ঝামেলা লাগানোর পরিকল্পনা চলছে। সেই ভিত্তিতে গ্রেফতার করা হয় সারফারাজকে।

Follow Us