AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fake Army: সাজগোজ এমন ছিল বোঝা দায়, পুলিশের হাতে পাকড়াও ভুয়ো সেনা কর্তা

Nabagram: এরপর রবিবার নবগ্রাম থানার একটি চেকপয়েন্টে পুলিশ তাকে আটক করে। এই পুরো অভিযানে কলকাতা সেনা গোয়েন্দা দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অভিযুক্ত নিজেকে সেনা কর্তা পরিচয় দিয়ে বাড়ি থেকে বের হতেন। তারপর সেনাবাহিনীর পোশাক পরতেন।

Fake Army: সাজগোজ এমন ছিল বোঝা দায়, পুলিশের হাতে পাকড়াও ভুয়ো সেনা কর্তা
ভুয়ো সেনা কর্তা গ্রেফতারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 12, 2026 | 12:31 PM
Share

নবগ্রাম: পুলিশের হাতে গ্রেফতার ভুয়ো সেনা কর্মকর্তা। উদ্ধার একাধিক ইলেকট্রনিক্স সামগ্রী, যা জাতীয় নিরাপত্তার চিন্তা বাড়াচ্ছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ নবগ্রাম থানায়। সেখানেই পুলিশের হাতে পাকড়াও ভুয়ো সেনা কর্তা। অভিযুক্ত সাগরদিঘির বাসিন্দা। ধৃতের কাছ থেকে ভারত সরকারের স্টিকার লাগানো একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। এছাড়াও তিনটি ওয়াকি-টকি, বেশ কয়েকটি মোবাইল ফোন, ভুয়ো পরিচয়পত্র, সন্দেহজনক নথি, নগদ টাকা ও প্রতারণায় ব্যবহৃত অন্যান্য সামগ্রীও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জিনিসপত্র পরীক্ষা করা হচ্ছে। এই নথিগুলি কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল এবং এই ঘটনায় অন্য কোনও ব্যক্তি জড়িত আছে কি না তা জানার চেষ্টা চলছে।

পুলিশের মতে, অভিযুক্ত ব্যক্তি সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল এবং মিলিটারি ইন্টেলিজেন্স (এমআই)-এর একজন কর্মকর্তা সেজে লোকজনকে ভয় দেখাত। ধৃত সেনাবাহিনীর পোশাক এবং ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করত। অভিযোগ উঠেছে যে, তিনি চাকরি দেওয়ার নামে মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করেছেন। বিষয়টি জানতে পারার পর কলকাতার গোয়েন্দা দল বেশ কয়েকদিন ধরে অভিযুক্তের কার্যকলাপের ওপর নজর রাখছিল। তিনি একজন ভুয়ো সেনা কর্মকর্তা এবং মানুষের সঙ্গে প্রতারণা করছেন। এমন তথ্য পাওয়ার পর তার খোঁজ শুরু হয়।

এরপর রবিবার নবগ্রাম থানার একটি চেকপয়েন্টে পুলিশ তাকে আটক করে। এই পুরো অভিযানে কলকাতা সেনা গোয়েন্দা দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অভিযুক্ত নিজেকে সেনা কর্তা পরিচয় দিয়ে বাড়ি থেকে বের হতেন। তারপর সেনাবাহিনীর পোশাক পরতেন। তাঁর বাড়ির এবং প্রতিবেশীরাও  এই ভুয়া পরিচয় সম্পর্কে সন্দেহ করতেন না। অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছেন নবগ্রাম থানার পুলিশ।

Follow Us