AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shankharavh Sarkar: ‘এবার এমন একটা নাম রাখব’, বিজন থেকে শাখারভ হওয়ার কাহিনি শোনালেন রেজিনগরের জয়ী প্রার্থী

Shankharavh Sarkar Name Story: রেজিনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী ঘোষণা করার পরই শাখারভর নাম নিয়ে আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে। বাঙালি ছেলের নাম শাখারভ, কার্যত শোনা যায় না। এদিন উপনির্বাচনে জয়ের পরই তাঁর নামকরণের নেপথ্য কাহিনি শোনালেন বিজেপির জয়ী প্রার্থী। জানালেন, তাঁর নাম প্রথমে শাখারভ ছিলই না। তাহলে কী নাম ছিল তাঁর?

Shankharavh Sarkar: 'এবার এমন একটা নাম রাখব', বিজন থেকে শাখারভ হওয়ার কাহিনি শোনালেন রেজিনগরের জয়ী প্রার্থী
শাখারভ সরকারImage Credit: TV9 Bangla
| Updated on: Oct 10, 2026 | 4:08 AM
Share

রেজিনগর: রেজিনগরে উপনির্বাচনে জয়ী প্রার্থীর নাম কী? উত্তরটা শুক্রবার দুপুরেই সবার জানা হয়ে গিয়েছে। শাখারভ সরকার। কিন্তু, যদি বলা হয়, নামটা বিজন সরকারও হতে পারত। চমকে উঠলেন। ভাবছেন, বিজেপি কি তাহলে বিজন সরকার নামে কোনও প্রার্থীকে দাঁড় করানোর কথা ভেবেছিল। একদম না। যিনি শাখারভ, তিনিই বিজন নামেও পরিচিত হতে পারতেন। শাখারভ না হয়ে হতেন বিজন সরকার। বিজন থেকে শাখারভ হলেন কীভাবে? উপনির্বাচনে জিতেই নিজের নামের কাহিনি শোনালেন রেজিনগরের জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার।

কী বললেন শাখারভ সরকার?

রেজিনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী ঘোষণা করার পরই শাখারভর নাম নিয়ে আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে। বাঙালি ছেলের নাম শাখারভ, কার্যত শোনা যায় না। এদিন উপনির্বাচনে জয়ের পরই তাঁর নামকরণের নেপথ্য কাহিনি শোনালেন বিজেপির জয়ী প্রার্থী। জানালেন, তাঁর নাম প্রথমে শাখারভ ছিলই না। তাহলে কী নাম ছিল তাঁর?

রেজিনগরের জয়ী বিজেপি প্রার্থী বলেন, “আমার বাবার নাম বিমান সরকার। বড়দার নাম বিপ্লব, মেজদার নাম বিশ্বজিৎ। আমার নাম বিজন রেখেছিল। আমার পাশের বাড়ির বীরেন সরকার তখন বলেন, ‘আমার ছেলের নাম বিজন। আমার ছেলের নাম বিজন শুনে বিমান ওর ছেলের নাম রাখল বিজন।’ বাবা কেমিস্ট্রির ছাত্র ছিলেন। বাবা বললেন, এবার এমন একটা নাম রাখব, দ্বিতীয়বার পৃথিবীর কেউ যেন না বলে।”

তারপরই তাঁর বাবা নাম রাখেন শাখারভ। রেজিনগরের জয়ী বিজেপি প্রার্থী বলেন, “আন্দ্রেই শাখারভ ছিলেন রাশিয়ার পারমাণবিক বিজ্ঞানী। আন্দ্রেই বাদ দিয়ে শাখারভ সরকার। তার সঙ্গে আর একটু চন্দ্রবিন্দু টিন্দু দিয়ে বাঙালিয়ানা একটু মিক্স।”

Follow Us