AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মহিলা, আচমকাই ২ জন পুরুষ এসে খুলে নিয়ে চলে গেল

Murshidabad: জানা গিয়েছে, রবিবার ভর সন্ধ্যায় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটে মুর্শিদাবাদের হরিহরপাড়ার রুকুনপুর বলরাম পাড়া এলাকায়। জনা গিয়েছে, এক মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎই দুই দুষ্কৃতী তাঁর পথ আটকায়

Murshidabad: রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মহিলা, আচমকাই ২ জন পুরুষ এসে খুলে নিয়ে চলে গেল
এই দুজনের বিরুদ্ধে অভিযোগImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 09, 2025 | 3:21 PM
Share

মুর্শিদাবাদ: সন্ধেবেলা হেঁটে যাচ্ছিলেন। সেই সময়ই ঘিরে ধরলেন কয়েকজন। তারপরই ভয়ঙ্কর ঘটনা মহিলার সঙ্গে। তাঁর সঙ্গে থাকা সোনা ছিনতাই করে পালাল অভিযুক্তরা। ধৃতদের নাম রায়ফুল শেখ ও হাদিবুর শেখ।

জানা গিয়েছে, রবিবার ভর সন্ধ্যায় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটে মুর্শিদাবাদের হরিহরপাড়ার রুকুনপুর বলরাম পাড়া এলাকায়। জনা গিয়েছে, এক মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎই দুই দুষ্কৃতী তাঁর পথ আটকায়। তারপর ধারাল অস্ত্র বের করে মহিলাকে রীতিমতো ভয় দেখান। এরপর মহিলাকে বেধড়কভাবে মারধর করা হয়।

তাঁর কানে থাকা সোনার গয়না খুলে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা আহত মহিলাকে উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া ব্লক ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তদন্ত নেমে ঘটনার মাত্র এক ঘণ্টাক মধ্যে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে হরিহরপাড়া থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে সোনার গয়না। ধৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow Us
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ