AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: ‘মমতা ব্যানার্জী বাড়ি-বাড়ি গিয়ে খোঁজ নিতে বলেছেন, ইদের পর ফের আসব…’, কী খুঁজছেন TMC বিধায়ক?

TMC: সোমবার দুপুরে মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভায় ১১ নম্বর ওয়ার্ডে একটি সভা ছিল তৃণমূল বিধায়কের। সেখানে তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধেই সরব হয় জাকির। তিনি বলেন, "এই ওয়ার্ডে লোকসভার ফলাফলের ভিত্তিতে সবথেকে বেশি ভোট পেয়েছিল কিন্তু সেখানেই বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ।"

Murshidabad: 'মমতা ব্যানার্জী বাড়ি-বাড়ি গিয়ে খোঁজ নিতে বলেছেন, ইদের পর ফের আসব...', কী খুঁজছেন TMC বিধায়ক?
জাকির হোসেন, বিধায়ক Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 17, 2025 | 4:55 PM
Share

জঙ্গিপুর: বাংলা আবাস যোজনায় দুর্নীতি হয়েছে সে কথা স্বীকার করলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। সঙ্গে এও জানালেন, যে ওয়ার্ডে তৃণমূল লোকসভা নির্বাচনে সবথেকে বেশি ভোট পেয়েছে, সেই ওয়ার্ডে মানুষরা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে। সেই কারণে বাড়ি-বাড়ি পরিদর্শনে গেলেন তৃণমূল বিধায়ক।

সোমবার দুপুরে মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভায় ১১ নম্বর ওয়ার্ডে একটি সভা ছিল তৃণমূল বিধায়কের। সেখানে তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধেই সরব হয় জাকির। তিনি বলেন, “এই ওয়ার্ডে লোকসভার ফলাফলের ভিত্তিতে সবথেকে বেশি ভোট পেয়েছিল কিন্তু সেখানেই বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ।”

জাকির এও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দেয়। উনি বাংলার জন্য ২৪ ঘণ্টা কাজ করেন। কেন্দ্রের সঙ্গে লড়াই করছেন। কিন্তু আমরা খোঁজ পেয়েছি অনেক মানুষ বাড়ি করেননি। তাই আমাদের মমতা বলেছেন বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে। আমাদের টিম কাজ করবে। অনেকে দোতলা বাড়ি থাকা সত্বেও টাকা নিয়েছেন। আর যাঁরা গরিব মানুষ তাঁরা টাকা পাননি। তাই যাদের দোতলা বাড়ি আছে তাঁরা যদি টাকা পায় বলব ফেরত দিয়ে দিন। ইদের পরই ফের আমি আসব। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছেন, আদৌ গরিব মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন কি না খোঁজ নিতে।”

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?