AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Accident: চলন্ত ট্রেনে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বগি! ছুটির সকালে ভয়ঙ্কর কাণ্ড ফরাক্কায়

Murshidabad: মালগাড়িটি ধূলিয়ানের দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। হঠাৎ করে ইঞ্জিনের দিকে অংশ কয়েকটি বগি নিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। পিছনে পড়ে থেকে যায় আরও বেশ কয়েকটা বগি। যদিও রেললাইনের ওপরেই দাঁড়িয়েছিল সেই বগিগুলো। ফলে কোনও রকমে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।

Train Accident: চলন্ত ট্রেনে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বগি! ছুটির সকালে ভয়ঙ্কর কাণ্ড ফরাক্কায়
ফরাক্কাতে মালগাড়ি থেকে বিচ্ছিন্ন বগিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 22, 2024 | 11:06 AM
Share

মুর্শিদাবাদ: চলন্ত মাসগাড়ি থেকে আচমকাই বিচ্ছিন্ন হয়ে পড়ে বগি। চালকের তৎপরতায় এড়ানো সম্ভব হয় বড় দুর্ঘটনা। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কা থানার খোদাবন্দপুর এলাকায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে.

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মালগাড়িটি ধূলিয়ানের দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। হঠাৎ করে ইঞ্জিনের দিকে অংশ কয়েকটি বগি নিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। পিছনে পড়ে থেকে যায় আরও বেশ কয়েকটা বগি। যদিও রেললাইনের ওপরেই দাঁড়িয়েছিল সেই বগিগুলো। ফলে কোনও রকমে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল দফতরের আধিকারিকরা। ট্রেনের দুটো বিচ্ছিন্ন অংশ জোড়া লাগিয়ে মালগাড়িটিকে ফরাক্কায় আনার ব্যবস্থা করা হয়। কিন্তু কীভাবে মালগাড়ির বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ল, এর পিছনে যান্ত্রিক কোনও ক্রটি রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ফাঁসিদেওয়ার রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার রেশ এখনও কাটিয়ে ওঠা যায়নি। তার দেড় মাসের মধ্যে আবারও সেখানে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে পড়ে। একের পর এক ট্রেন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই রেলের রক্ষণাবেক্ষণকে প্রশ্নের মুখে ফেলেছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?