AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Road Accident: ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! মর্মান্তিক পরিণতি ৩ বন্ধুর

Road Accident: স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতলে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সুলতানকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দুই আহত যুবকের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

Road Accident: ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! মর্মান্তিক পরিণতি ৩ বন্ধুর
শোকের ছায়া পরিবারেImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 11, 2025 | 12:51 PM
Share

সাগরদিঘি: মুর্শিদাবাদের সাগরদিঘির তেলাঙ্গল এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত এক আহত আরও এক। অন্যদিকে মঙ্গলবার গভীর রাতে আলিপুরদুয়ারের আটিয়াবাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। স্থানীয় সূত্রে খবর, সুলতান শেখ নামে এক যুবক মঙ্গলবার বিকালে বাইক নিয়ে সাগরদিঘির গাঙ্গাড্ডা এলাকা থেকে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বীরভূমে এক বন্ধুর বাড়িতে যায়। রাতে ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। সাগরদিঘির মোরগ্রামের কাছে তেলাঙ্গল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইকটি। রাস্তাতেই পড়ে যান তিন যুবক। 

স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতলে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সুলতানকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দুই আহত যুবকের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অন্য আরও একজনের হাসপাতালেই চিকিৎসা চলছে। খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। পাঠানো হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে। 

অন্যদিকে মঙ্গলবার রাতে আলিপুরদুয়ারের আটিয়াবাড়ি এলাকায় এক ইন্দ্রজিৎ ছেত্রী নামে ব্যক্তি গাড়ির ধাক্কায় আহত হন। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। তবে এখনও পর্যন্ত ঘাতক গাড়ির কোনও খোঁজ পাওয়া যায়নি। খোঁজ মেলেনি চালকেরও। জোরকদমে চলছে তল্লাশি। 

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?