AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranaghat Fake Currency Recover: রানাঘাট থেকে গুচ্ছ-গুচ্ছ জাল নোট উদ্ধার

সোমবার ধৃতকে তোলা হয় নদিয়ার কল্যাণী মহকুমা আদালতে। এছাড়াও, এই জালনোট কীভাবে তার কাছে এল, এই চক্র কত দূর ছড়িয়ে আছে তার তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে। তবে খোলা বাজারে এই জালনোট ছড়িয়ে পড়লে আগামী দিনে যথেষ্টই উদ্বেগ বাড়বে পুলিশ প্রশাসনের মধ্যে তা বলার অপেক্ষা রাখে না।

Ranaghat Fake Currency Recover: রানাঘাট থেকে গুচ্ছ-গুচ্ছ জাল নোট উদ্ধার
নদিয়ায় উদ্ধারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 13, 2026 | 11:18 PM
Share

রানাঘাট: রাজ্যে ভোটের আগে উদ্ধার প্রায় কুড়ি হাজার টাকার জাল নোট। পুলিশের জালে গ্রেফতার এক যুবক। ধৃতকে সোমবার কল্যাণী মহকুমার আদালতে তোলা হয়।জানা যাচ্ছে, রানাঘাট পুলিশ জেলার ক্রাইম সেল ও চকদাহ থানা পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে এই ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানা এলাকায়। সূত্রের খবর, সোমবার রাতে চাকদহ পালপাড়ার সরডাঙার একটি দোকানে অভিযান চালায় পুলিশ। এই অভিযানে প্রশান্ত দাস ওই যুবককে পাকড়াও করে পুলিশ। পরবর্তীতে যুবকের কাছ থেকে উদ্ধার করে ৫০০ টাকা ২০০ টাকা এবং ১০০ টাকার প্রায় ২০ হাজার টাকার জালনোট। কোথায় নিয়ে যাচ্ছিল? কেনই বা নিয়ে যাচ্ছিল সবটাই খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার ধৃতকে তোলা হয় নদিয়ার কল্যাণী মহকুমা আদালতে। এছাড়াও, এই জালনোট কীভাবে তার কাছে এল, এই চক্র কত দূর ছড়িয়ে আছে তার তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে। তবে খোলা বাজারে এই জালনোট ছড়িয়ে পড়লে আগামী দিনে যথেষ্টই উদ্বেগ বাড়বে পুলিশ প্রশাসনের মধ্যে তা বলার অপেক্ষা রাখে না। বস্তুত, এর আগে শনিবারও কলকাতায় জায়গা-জায়গা থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে।

Follow Us