AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata on Abhishek: ৪ তারিখের পর DJ বাজাবেন বলেছিলেন অভিষেক, প্রশ্ন শুনেই ক্ষুব্ধ মমতা বললেন…

Kolkata, Mamata banerjees press meet: এখানে উল্লেখ্য, প্রাক্তন মুখ্য়মন্ত্রীর দাবি, তাঁকে জোর করে হারানো হয়েছে। তিনি এও জানান, তাঁকে গণনাকেন্দ্র থেকে মেরে বের করে দেওয়া হয়েছে। এমনকী, পেটে ধাক্কা মারা হয়েছে তাঁর। তিনি বলেন, "কাউন্টিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। বিজেপি আমাকে পেটে মেরেছে।

Mamata on Abhishek: ৪ তারিখের পর DJ বাজাবেন বলেছিলেন অভিষেক, প্রশ্ন শুনেই ক্ষুব্ধ মমতা বললেন...
মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকImage Credit: Facebook
| Updated on: May 05, 2026 | 6:18 PM
Share

কলকাতা: ‘মগরাহাট জুড়ে রবীন্দ্র-সংগীত বাজবে, তার পাশে হালকা করে একটু ডিজে বাজিয়ে দেব…’, ভোটের আগে প্রচারে গিয়ে ঠিক এই ভাবেই সিপিএম-বিজেপিকে একযোগে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে ফলাফল প্রকাশের পরই পাশা পাল্টে যায়। বিপুল ভোটে জয়ী হয় বিজেপি। এরপরই আজ সাংবাদিকরা অভিষেকের করা মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। তখনই পাল্টা উত্তর দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শুনুন রাজনীতিতে অমিত শাহ বলেছিলেন সবাইকে দড়িতে করে ঝুলিয়ে পেটানো হবে। আগে তাঁকে জিজ্ঞাসা করুন, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর দেবেন।”

এখানে উল্লেখ্য, প্রাক্তন মুখ্য়মন্ত্রীর দাবি, তাঁকে জোর করে হারানো হয়েছে। তিনি এও জানান, তাঁকে গণনাকেন্দ্র থেকে মেরে বের করে দেওয়া হয়েছে। এমনকী, পেটে ধাক্কা মারা হয়েছে তাঁর। তিনি বলেন, “কাউন্টিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। বিজেপি আমাকে পেটে মেরেছে। পিছন থেকে ধাক্কা দিয়েছে। ধাক্কা দিতে দিতে মারতে মারতে বের করেছে। মহিলা হওয়ার পর আমার সঙ্গে কীভাবে ব্যবহার করেছে এবং অত্যাচার‍ করেছে। আমি ঘুরে দাঁড়াব, বাঘের মতো লড়াই করেছি।”

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবার থেকে তিনি ফ্রি। তিনি মুক্ত পাখির মতো ঘুরবেন। এমনকী, এই রেজাল্ট নিয়ে ইন্ডিয়া জোটের বাকি শরিকদের সঙ্গেও কথা বলেছেন বলে তিনি জানিয়েছেন। তৃণমূল সুপ্রিমো বলেন, “মি কোনও দিন এই ধরনের নির্বাচন দেখিনি। ২০০৪ সালেও আমি এমন দেখিনি। যখন আমি একা ছিলাম তখনও দেখিনি। সোনিয়া গান্ধী, রাহন গান্ধী, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন থেকে শুরু করে ইন্ডিয়া জোটের লোকজনের সঙ্গে কথা হয়েছে। আগামিকাল অখিলেশ যাদব আসছেন।”

Follow Us