AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: শুধুমাত্র দিঘার জন্য চালু হল অ্যাপ, লাল-সবুজ সিগন্যালই বলে দেবে সব

Digha New App: বিপদ এড়াতে অ্যাপটি বেশ কার্যকর হবে বলেই মনে করছে প্রশাসন। অ্যাপে রয়েছে পুলিশের একটি বিশেষ মডিউল। নিকটবর্তী পুলিশ বুথের সন্ধান থেকে শুরু করে পাওয়া যাবে থানার ডিউটি অফিসারদের নম্বরও। সেই সঙ্গে মিলবে জরুরি সাহায্য।

Digha: শুধুমাত্র দিঘার জন্য চালু হল অ্যাপ, লাল-সবুজ সিগন্যালই বলে দেবে সব
দিঘা (ফাইল ছবি)Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 13, 2026 | 6:06 PM
Share

দিঘা: সমুদ্রের উত্তাল ঢেউ আর বেপরোয়া স্নান। তাতেই বারবার দিঘার আনন্দ ডেকে আনছে বিপদ। সারা বছর দিঘার (Digha) সমুদ্র সৈকত ঘিরে পর্যটকদের যে আনন্দের ছবি দেখা যায়, তা অটুট রাখতে প্রশাসন নানা ব্যবস্থা নিয়েছে, কিন্তু তারপরও ঘটে যায় অঘটন। সম্প্রতি মন্দারমণিতে (Mandarmani) সমুদ্রের তোড়ে ভেসে মৃত্যু হয় এক নাবালক ও এক তরুণীর। তাঁদের সঙ্গে থাকা যুবকের কোনও খোঁজ পাওয়া যায়নি আজও। এবার পুজোর ছুটির মুখে দিঘার পর্যটকদের জন্য নেওয়া হল অভিনব ব্যবস্থা।

দিঘার পর্যটকদের সুরক্ষায় এবার ঢাল হচ্ছে আধুনিক প্রযুক্তি। পর্যটকদের নিরাপত্তা বাড়াতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ চালু করল বিশেষ মোবাইল অ্যাপ। অ্যাপের নাম ‘সেফ ট্রিপ দিঘা’। আজ, মঙ্গলবার অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার অংশুমান সাহা। অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যাবে এই সুবিধা।

এই অ্যাপের বৈশিষ্ট্য হল ‘রিয়েল-টাইম বিচ ম্যাপিং’। স্নানের নিরাপদ জায়গা ঠিক কোথায়, সেটা জানতে এই অ্যাপের সাহায্য় নিতে পারবেন পর্যটকরা। নিরাপদ জায়গাটি ফুটে উঠবে সবুজ রঙে। আর বিপজ্জনক জোন চিহ্নিত হবে লাল রঙে। সতর্ক হতে হবে ওই রঙ দেখলেই। মুহূর্তেই জানা যাবে, কোথায় নামা বিপজ্জনক আর কোথায় সুবিধা রয়েছে।

বিপদ এড়াতে অ্যাপটি বেশ কার্যকর হবে বলেই মনে করছে প্রশাসন। অ্যাপে রয়েছে পুলিশের একটি বিশেষ মডিউল। নিকটবর্তী পুলিশ বুথের সন্ধান থেকে শুরু করে পাওয়া যাবে থানার ডিউটি অফিসারদের নম্বরও। সেই সঙ্গে মিলবে জরুরি সাহায্য। ভবিষ্যতে এই অ্য়াপে ট্র্যাফিক নিয়ন্ত্রণ-সহ আরও সুবিধা যুক্ত হবে বলে জানা গিয়েছে। জেলা পুলিশের এই নতুন ডিজিটাল ঢাল সৈকতে ঘুরতে আসা পর্যটকদের সফরকে আরও নিরাপদ করবে বলে আশা করা হচ্ছে।

Follow Us