AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মণীশ শুক্লা খুনের ব্লু প্রিন্ট তৈরি করেছিল সে, সিআইডি-র জালে মূল অভিযুক্ত নাসির

সিআইডি জানতে পারে, খুনের আগে এলাকায় রেইকি করেছিল নাসির।

মণীশ শুক্লা খুনের ব্লু প্রিন্ট তৈরি করেছিল সে, সিআইডি-র জালে মূল অভিযুক্ত নাসির
ফাইল ছবি
| Updated on: Dec 11, 2020 | 11:57 AM
Share

উত্তর ২৪ পরগনা: বারাকপুরের দোর্দণ্ডপ্রতাপ বিজেপিনেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত নাসির আলি মণ্ডলকে গ্রেফতার করল সিআইডি (Manish Shukla Murder Case)।

বৃহস্পতিবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় অভিযান চালান তদন্তকারীরা। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। সিআইডি জানতে পারে, খুনের আগে এলাকায় রেইকি করেছিল নাসির।

মণীশকে লক্ষ্য করে যারা সেদিন গুলি চালিয়েছিল, সেদিন যা যা ঘটেছিল, পুরো ঘটনার ব্লু প্রিন্ট আগেই তৈরি করেছিল নাসির আলি। তবে নাসিরই সেদিন গুলি চালিয়েছিল কিনা, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

তদন্তকারীরা জানতে পেরেছেন, তিন দিন ধরে ছায়ার মতো তিন ভাড়াটে ইনফর্মার সেঁটে ছিল মণীশ শুক্লার সঙ্গে। কিন্তু বিজেপির বাহুবলী নেতা তা আঁচও করতে পারেননি। তারপর পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে নাসিরদের জানিয়েছিল ইনফর্মাররা। সেইভাবেই তৈরি হয় প্ল্যান।

আরও পড়ুন: আপডেট: সকালে চিকিৎসকদের ডাকে চোখ খোলার চেষ্টা করেছেন বুদ্ধদেব

মণীশ শুক্লা ৪ অক্টোবর সন্ধ্যায় অর্জুন সিংয়ের গাড়ি থেকে নেমে টিটাগড়ের চায়ের দোকানে একাই যাবেন, তা জানা ছিল নাসিরের। সেদিন ঘটনাস্থলের খুব কাছেই দাঁড়িয়ে ছিল সে। মণীশের গতিবিধির ওপর লক্ষ্য রাখছিল। ঘড়ির কাঁটা অনুযায়ী মণীশের অবস্থান ফোনে শ্যুটারদের রিলে করেছিল নাসির। তার কথা মতোই চায়ের দোকানের সামনে পাঁচ দুষ্কৃতী দুটি বাইকে এসে ঝাঁঝরা করে দিয়ে যায় মণীশকে। এর আগেই গত ৭ অক্টোবর এই ঘটনায় গ্রেফতার করা হয় নাজির খানকে। তার আগে পঞ্জাব থেকে গ্রেফতার করা হয় ২ জনকে।

Follow Us
'রিঙ্কু বৌদি টিকিট পায়নি বলেই...', দিলীপ ঘোষকে নিয়ে যা বললেন কুণাল
'রিঙ্কু বৌদি টিকিট পায়নি বলেই...', দিলীপ ঘোষকে নিয়ে যা বললেন কুণাল
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের