AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh: আজই বিজেপিতে অর্জুন, সঙ্গে আরও এক বড় নেতা?

Arjun Singh: গত কয়েকদিন ধরেই তাঁর গলায় শোনা গিয়েছে বিদ্রোহের সুর। বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কানাঘুষোও চলছিল কয়েকদিন ধরেই। এবার সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন অর্জুন সিং। তিনি বলেন, 'আমি আমৃত্যু বিজেপি করব।'

Arjun Singh: আজই বিজেপিতে অর্জুন, সঙ্গে আরও এক বড় নেতা?
সাংসদ অর্জুন সিং। (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 14, 2024 | 1:10 PM
Share

ব্যারাকপুর: তৃণমূলের টিকিট না পাওয়ার পরই বিদ্রোহ ঘোষণা করেছিলেন অর্জুন সিং। ব্যারাকপুরের দাপুটে নেতা যে রাজনীতি থেকে দূরে যাবেন না, সেটা বুঝিয়ে দিয়েছিলেন। এবার ফের দলবদল। বিজেপিতে ‘ঘর ওয়াপসি’ হল অর্জুনের। বৃহস্পতিবার সকালেই তিনি সাংবাদিকদের জানিয়ে দিলেন, এদিনই বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। সঙ্গে আরও এক বড় নেতা যোগ দেবেন বলেও ইঙ্গিত দিয়েছেন অর্জুন।

বৃহস্পতিবার সকালে অর্জুন স্পষ্ট বলেন, আমি তৃণমূল ছেড়ে দিয়েছি। বিজেপিতে যাব। যা যা প্রক্রিয়া রয়েছে, সেগুলোর মধ্যে দিয়ে যাব। আরও এক বড়মাপের লোকও বিজেপিতে যোগ দেবে। দ্বিতীয় ব্যক্তি কে? তা খোলসা না করলেও অর্জুন জানিয়েছেন, তিনি বিধায়ক নন।

অর্জুন সিং-এর দাবি, ব্যারাকপুর কেন্দ্রের বহু মানুষ তাঁর সঙ্গে যোগ দেবেন বিজেপিতে, থাকবেন অনেক কর্মী তথা অনুগামী। আগামিকাল, শুক্রবার বড়মার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করবেন বলেও দাবি অর্জুনের। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিজেপির সল্টলেকের অফিসে গিয়ে যোগদান করতে পারেন অর্জুন।

বর্তমানে অর্জুন রয়েছেন সাংসদ পদে। আর বিজেপির টিকিটে জিতেই এই পদে আসীন হয়েছিলেন অর্জুন। পরে দল বদলে ফেরেন তৃণমূলে। ৫ বছরের মধ্যে আবার পাল্টি! ফের গেরুয়া শিবিরেই যাচ্ছেন তিনি। তিনি বলেন, ‘আমি আমৃত্যু বিজেপি করব।’

বুধবার উত্তরবঙ্গে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অর্জুন সিং বিজেপিরই সাংসদ আছে, এখনও বিজেপি ছাড়েনি। কোন দল থেকে ও দাঁড়াবে, সেটা ওর স্বাধীনতা।’ উল্লেখ্য়, ব্যারাকপুর কেন্দ্রে এবার তৃণমূলের তরফে লোকসভা নির্বাচনের টিকিট পেয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। এরপরই বিদ্রোহী হয়ে ওঠেন অর্জুন। তিনি দাবি করেন, দলের তরফে প্রার্থী করার আশ্বাস দেওয়া হলেও, দেওয়া হয়নি শেষ পর্যন্ত।

Follow Us