AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Attack: সাইকেল রাখা নিয়ে সমস্যা, চোখ উপড়ে নেওয়ার অভিযোগ

Attack: রবিবার সন্ধ্যায় নন্দীর বাড়ির গলিতে ঢোকার মুখে সাইকেল রাখা ছিল, তাই নিয়ে প্রতিবাদ করেন।  তখন এলাকারই বেশ কয়েকজন তাঁর ওপর চড়াও হন বলে অভিযোগ। তাঁকে বেধড়ক মারধর করতে শুরু করেন।

Attack: সাইকেল রাখা নিয়ে সমস্যা, চোখ উপড়ে নেওয়ার অভিযোগ
আক্রান্তের স্ত্রীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 24, 2025 | 1:43 PM
Share

উত্তর ২৪ পরগনা:  সাইকেল রাখাকে কেন্দ্র করে বিবাদের জেরে এক ব্যক্তির চোখ উপড়ে নেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর থানার লেলিনগড় এলাকায়। নন্দী বিশ্বাস চোখে গুরুতর আঘাত নিয়ে আরজি করে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরিবারের দাবি, চিকিৎসকরা জানিয়েছেন, ওই চোখে দৃষ্টিশক্তি হারিয়েছেন ওই যুবক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় নন্দীর বাড়ির গলিতে ঢোকার মুখে সাইকেল রাখা ছিল, তাই নিয়ে প্রতিবাদ করেন।  তখন এলাকারই বেশ কয়েকজন তাঁর ওপর চড়াও হন বলে অভিযোগ। তাঁকে বেধড়ক মারধর করতে শুরু করেন। অভিযোগ, তাঁর চোখে গুরুতরভাবে আঘাত করা হয়। ঘটনার পর পরিবারের অন্যরা বলতে গেলে তাঁদেরকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে নিউ বারাকপুর থানায় অভিযোগ করতে গেলে আক্রান্ত হুমকির শিকার হন বলেও অভিযোগ।

পরিবারের আরও অভিযোগ, গোটা ঘটনা ঘটেছে বিলকান্দা ২ এর পঞ্চায়েত প্রধান দীপা পাইকের সামনে। যদিও তিনি বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, “যে সময়ের কথা বলা হচ্ছে, সে সময়ে আমি একটা মিটিংয়ে ছিলাম। কীভাবে সেখানে উপস্থিত থাকতে পারি?” এই ঘটনায় এখনও পর্যন্ত এক জনকে গ্রেফতার করেছে নিউ বারাকপুর থানার পুলিশ।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?