AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladeshi: ওপারে নারায়নগঞ্জেও ভোট দেন, এপারে বারাসতেও, খসড়ায় বাংলাদেশি খুঁজে পেল কমিশন!

এসআইআরের খসড়া তালিকায় নাম উঠেছে তাঁর। ভারতীয় ভোটার কার্ড ও আধার কার্ড দুইই আছে তাঁর নামে। সেই অনুযায়ী তাঁর নামও উঠে গিয়েছে খসড়া তালিকায়। কিন্তু তালিকা প্রকাশের পর মাইক্রো অবজারভাররা তা খতিয়ে দেখতে গিয়েই চক্ষু চড়কগাছ। বাংলাদেশের ভোটার তালিকাতেও খুঁজে বের করা গিয়েছে মঞ্জুরানি সাহাকে।

Bangladeshi: ওপারে নারায়নগঞ্জেও ভোট দেন, এপারে বারাসতেও, খসড়ায় বাংলাদেশি খুঁজে পেল কমিশন!
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 08, 2026 | 8:02 PM
Share

কলকাতা: এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হলে প্রচুর বাংলাদেশির নাম বাদ যাবে, এমন দাবি বারবার করেছেন বিজেপি নেতারা। সেই এসআইআর প্রক্রিয়া এবার প্রায় শেষ হওয়ার পথে। এবার খসড়া তালিকায় খোঁজ পাওয়া গেল এক বাংলাদেশির। নিছক অভিযোগ নয়, কমিশন সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা যে বাংলাদেশে ভোট দিয়েছেন, সেই প্রমাণও পাওয়া গিয়েছে।

ভোটারের নাম মঞ্জুরানি সাহা। এসআইআরের খসড়া তালিকায় নাম উঠেছে তাঁর। ভারতীয় ভোটার কার্ড ও আধার কার্ড দুইই আছে তাঁর নামে। সেই অনুযায়ী তাঁর নামও উঠে গিয়েছে খসড়া তালিকায়। কিন্তু তালিকা প্রকাশের পর মাইক্রো অবজারভাররা তা খতিয়ে দেখতে গিয়েই চক্ষু চড়কগাছ। বাংলাদেশের ভোটার তালিকাতেও খুঁজে বের করা গিয়েছে মঞ্জুরানি সাহাকে।

উত্তর ২৪ পরগনার বারাসতের ভোটার তিনি। ভারতের আধার কার্ড অনুযায়ী, তাঁর ঠিকানা ঋষি বঙ্কিম সরণি, হৃদয়পুর, বারাসত। আর বাংলাদেশের ভোটার তালিকায় তাঁর ঠিকানা নারায়নগঞ্জ সদর, জেলা নারায়নগঞ্জ। নারায়নগঞ্জ গার্লস স্কুলে ভোট দিয়েছেন তিনি। কীভাবে তাঁর নাম ভারতের তালিকায় উঠল, তা খতিয়ে দেখা হচ্ছে।

কমিশনের নির্দেশিকামতো শনিবারই ছিল শুনানির শেষ দিন। সেই সময় আরও বাড়ানোর দাবি জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সে ব্যাপারে কোনও সিদ্ধান্তের কথা জানায়নি নির্বাচন কমিশন। সোমবার সুপ্রিম কোর্টে ফের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে।