AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুপ্রিম কোর্টে শুনানির ২৪ ঘণ্টা আগেই বড় সিদ্ধান্ত, ৮০০০ অফিসার দিতে প্রস্তুত নবান্ন

Supreme Court: অফিসার নিয়োগের দাবি আগেও একাধিকবার তুলেছে কমিশন। সুপ্রিম কোর্টেও কমিশন দাবি করেছিল, পর্যাপ্ত অফিসার দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে। এবার সুপ্রিম-শুনানির ২৪ ঘণ্টা আগেই অফিসার দিতে রাজি হল নবান্ন। ৮ হাজার ৫০৫ জন বি গ্রেড অফিসার দিতে তারা প্রস্তুত বলে নবান্নের তরফে চিঠি দেওয়া হয়েছে কমিশনকে।

সুপ্রিম কোর্টে শুনানির ২৪ ঘণ্টা আগেই বড় সিদ্ধান্ত, ৮০০০ অফিসার দিতে প্রস্তুত নবান্ন
| Edited By: | Updated on: Feb 08, 2026 | 5:28 PM
Share

কলকাতা: গত বছরের নভেম্বর মাস থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়। ইতিমধ্যে শুনানিও প্রায় শেষের পথে। সময় বাড়ানোর দাবি উঠলেও, নির্বাচন কমিশন এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় তিন মাস বাদে অফিসার দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গত সপ্তাহে অফিসার নিয়োগের প্রসঙ্গ উঠেছিল। আগামী সোমবার ফের ওই মামলার শুনানি রয়েছে। তার আগেই বড় সিদ্ধান্ত নিল নবান্ন।

অফিসার নিয়োগের দাবি আগেও একাধিকবার তুলেছে কমিশন। সুপ্রিম কোর্টেও কমিশন দাবি করেছিল, পর্যাপ্ত অফিসার দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে। এবার সুপ্রিম-শুনানির ২৪ ঘণ্টা আগেই অফিসার দিতে রাজি হল নবান্ন। ৮ হাজার ৫০৫ জন বি গ্রেড অফিসার দিতে তারা প্রস্তুত বলে নবান্নের তরফে চিঠি দেওয়া হয়েছে কমিশনকে।

গত সপ্তাহে বুধবার এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘নিশ্চিত করুন যাতে কর্মী ও আধিকারিক দেওয়া যায়, যাঁরা দুটি ভাষা জানেন।’ শুনানিতে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ অস্বীকার করেন ও দাবি করেন, কমিশন যা চেয়েছে, তাই দেওয়া হয়েছে। তিনি দাবি করেছিলেন, জেলার সংখ্যা কম, তাই অফিসারের সংখ্যাও কম।

এবার সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির ঠিক আগেই অফিসার দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। এরকম একটা সময়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে, তবে কি সুপ্রিম কোর্টে যাতে প্রশ্ন না ওঠে, তাই এই সিদ্ধান্ত?

বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “আজ অফিসার দেওয়ার কথা বলে রাজ্য সরকার কার্যত মেনে নিল যে তারা এতদিন ধরে পুরো এসআইআর প্রক্রিয়ায় অসহযোগিতা করেছে।”

ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের
বিমানবন্দরের লাউঞ্জে কী কথা হল গিরিরাজ-শমীকের মধ্যে?
বিমানবন্দরের লাউঞ্জে কী কথা হল গিরিরাজ-শমীকের মধ্যে?
শিক্ষকের মাইক কেড়ে নিলেন TMC-র শিক্ষা সেলের নেতা
শিক্ষকের মাইক কেড়ে নিলেন TMC-র শিক্ষা সেলের নেতা
জোট নিয়ে ফের বিস্ফোরক মিমের রাজ্য সভাপতি
জোট নিয়ে ফের বিস্ফোরক মিমের রাজ্য সভাপতি
সুপ্রিম-শুনানির আগে ডোমিসাইল- নির্দেশিকা কমিশনের
সুপ্রিম-শুনানির আগে ডোমিসাইল- নির্দেশিকা কমিশনের
ফের পথে সরকারি কর্মচারীদের একাংশ, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু মিছিল
ফের পথে সরকারি কর্মচারীদের একাংশ, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু মিছিল
কেন ধূপগুড়িতে স্টপেজ দেবে না বন্দে-ভারত? তুমুল বিক্ষোভ তৃণমূলের
কেন ধূপগুড়িতে স্টপেজ দেবে না বন্দে-ভারত? তুমুল বিক্ষোভ তৃণমূলের
হুমায়ুন নাকি ওয়াইসি? বাংলার ভোটে কার সঙ্গে জোট বাঁধবে সিপিএম?
হুমায়ুন নাকি ওয়াইসি? বাংলার ভোটে কার সঙ্গে জোট বাঁধবে সিপিএম?