AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Barasat Bandh: বারাসতে খণ্ডযুদ্ধ, গাড়ির চাবি কেড়ে নিয়ে ভাঙচুর, ট্রেন অবরোধ ঘিরে তৃণমূল-বিজেপির ধুন্ধুমার

BJP: সকালেই বনধ পালন ঘিরে উত্তেজনা ছড়ায় বারাসতের চাপাডালি মোড়ে। দোকানিদের জোর করে দোকান বন্ধ করিয়ে দেওয়া হয়। গাড়িও আটক করে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা।

Barasat Bandh: বারাসতে খণ্ডযুদ্ধ, গাড়ির চাবি কেড়ে নিয়ে ভাঙচুর, ট্রেন অবরোধ ঘিরে তৃণমূল-বিজেপির ধুন্ধুমার
বারাসতে বনধ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Aug 28, 2024 | 8:45 AM
Share

বারাসত: সকাল থেকেই উত্তেজনা বিজেপির বনধ ঘিরে। বারাসতে গাড়ি ভাঙচুরের অভিযোগ। অন্যদিকে, ট্রেন অবরোধও করে রেখেছে বিজেপির কর্মী-সমর্থকরা। বারাসত স্টেশনে মুখোমুখি বিজেপি ও তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি কোনওভাবেই ট্রেন পরিষেবা বন্ধ রাখা যাবে না। এদিকে বিজেপি কর্মীরা লোকাল ট্রেনের ইঞ্জিন বেয়ে উঠে পড়েন, যাতে ট্রেন চলতে না পারে। সবমিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি।

আরজি কর কাণ্ড ও মঙ্গলবারের নবান্ন অভিযানে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদেই আজ রাজ্যজুড়ে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। সকালেই বনধ পালন ঘিরে উত্তেজনা ছড়ায় বারাসতের চাপাডালি মোড়ে। দোকানিদের জোর করে দোকান বন্ধ করিয়ে দেওয়া হয়। গাড়িও আটক করে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। অভিযোগ, একাধিক বাস-ট্রাকের চাবি কেড়ে নিয়েছে বিজেপির কর্মী-সমর্থকরা। এর জেরে মাঝ রাস্তাতেই আটকে পড়েছে বাস-ট্রাক। বিপর্যস্ত যান চলাচল। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।

অন্যদিকে, বারাসত রেল স্টেশনেও ধুন্ধুমার পরিস্থিতি। বারাসত রেল স্টেশনে ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা। বিজেপির রেল অবরোধের মাঝেই কাউন্সিলর দেবব্রত দাসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি মিছিলও এসে পৌঁছায়। তাদের দাবি, ট্রেন সচল রাখতে হবে। বিজেপিও পিছু হটতে নারাজ। তারা ট্রেনের সামনে চড়ে বসে। dপরিস্থিতি সামাল দিতে নেমেছে পুলিশ ও জিআরপি।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?