AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Leader Threat: CPM কেউটে সাপ, ‘মাথায় ডাণ্ডা মারুন,’, এদের একঘরে করার পরামর্শ BJP নেতার

BJP: পাল্টা এই মন্তব্য প্রসঙ্গে সিপিএম নেতা অনিমেষ মুখার্জি বলেন, "এমন কথা তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক বলতেন। তাঁর অবস্থা এখন কী এখন সবাই জানে। আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পরও হুমকি দিচ্ছেন। প্রত্যেকটা থানায় এফআইআর করা দরকার এই বিজেপি নেতার নামে।"

BJP Leader Threat: CPM কেউটে সাপ, 'মাথায় ডাণ্ডা মারুন,', এদের একঘরে করার পরামর্শ BJP নেতার
বিজেপি নেতাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 28, 2026 | 11:02 AM
Share

বাদুড়িয়া: সিপিএম-কে (CPM) বেনজির আক্রমণ বিজেপি নেতার (BJP)। সামাজিক বয়কটের ডাক। সিপিএম (CPIM) গোখরো সাপ। ফনা তুলতে এলে মাথায় ডান্ডা দিয়ে মেরে হাসপাতালে ভর্তি করার নিদান বিজেপি নেতার।

রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি কাসেম আলি প্রকাশ্য বাদুড়িয়ায় সভা মঞ্চ থেকে বলেন, “আগে বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় বাঁধা ছিল। এই টুকরো টুকরো গ্যাংদের চিহ্নিত করুন। সিপিএম হচ্ছে গোখরো সাপ। এই গোখরো সাপকে ফণা তুলতে দিলেই ছোবল মারবে। এদের গণতান্ত্রিক ভাবে মাথায় মারুন। মাথায় মেরে হাসপাতালে পাঠিয়ে দিন। যখনই আজাদির কথা বলবে হাতে ডাণ্ডা রাখবেন,ডাণ্ডা মেরে ঠাণ্ডা করে নেবেন।”

তাঁর আরও নিদান, “CPIM-এর সঙ্গে কোনও আপোষ নেই। CPIM-কে সামাজিক বয়কট করুন। এদের সঙ্গে মিশবেন না, এদের এক ঘোরে করে দিন, এদের সঙ্গে বসবেন না, এর সঙ্গে বন্ধুত্ব করবেন না। লাল ফিরবে না। CPM থেকে খুব সাবধান। এদেরকে মারুন মেরে, কেউটে সাপগুলোকে মেরে বস্তা বন্দি করে দিন পাঠিয়ে দিন। বাকিটা ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে, সিপিএমে-র অস্তিত্ব আমরা মুছে দেব।”

মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বিজেপি নেতার সুর আরও গরম এবং মেজাজ আরও চড়া তাঁর। বলেন, “সিপিএমকে কেউ বিশ্বাস করবেন না। সিপিএম-এর পাকিস্তানের দালাল এদের সঙ্গে মিশবেন না। রাষ্ট্রবাদীদের জলের মধ্যে বিষ খাইয়ে এরা মেরে দিতে পারে। প্রতিরোধ করার বার্তা।

পাল্টা এই মন্তব্য প্রসঙ্গে সিপিএম নেতা অনিমেষ মুখোপাধ্যায় বলেন, “এমন কথা তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক বলতেন। তাঁর অবস্থা এখন কী এখন সবাই জানে। আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পরও হুমকি দিচ্ছেন। প্রত্যেকটা থানায় এফআইআর করা দরকার এই বিজেপি নেতার নামে।”

Follow Us