AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh: ‘অর্জুন সিং আমাদের রাজনৈতিকভাবে তৈরি করেছেন, এবার পরীক্ষা নিন’ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মন্তব্য বিজেপি বিধায়ক

Bijpur MLA: এখানেই শেষ নয়,বীজপুরের বিজেপি বিধায়কের আরও দাবি, "এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলেও তার জন্য বীজপুর তৈরি আছে। বর্ষাকাল ছিল তাই বীজপুরের মানুষ কাদা ছুঁড়েছেন। তবে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে মানুষ কী ছুড়বে বোঝা যাচ্ছে না।"

Arjun Singh: 'অর্জুন সিং আমাদের রাজনৈতিকভাবে তৈরি করেছেন, এবার পরীক্ষা নিন' অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মন্তব্য বিজেপি বিধায়ক
বিজেপি বিধায়কImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 02, 2026 | 3:44 PM
Share

বীজপুর: ডায়মন্ড-হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। তাঁর বক্তব্য, অভিষেককে শায়েস্তা করতে অর্জুন সিংকে লাগবে না। বলেছেন, “আমরা ওঁর (অর্জুন) ট্রেনিং প্রাপ্ত শিষ্য। বীজপুরে যে ভাষা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিল, সেই ভাষাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বুঝিয়ে দেব।” হুংকার বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাসের ।

সম্প্রতি, অর্জুন সিং বলেছিলেন, “কে কত লুট করেছে, কে কত গুন্ডামি করেছে এই সব আমাদের জানা আছে।” তারপর অর্জুন সিংয়ের সংযোজন ছিল,মুখ্যমন্ত্রী অনুমতি দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুঝে নিতে তাঁর মাত্র ২ ঘণ্টা সময় লাগবে। অর্জুনের সেই কথারই সূত্র ধরে মন্তব্য করেছেন বীজপুরের বিজেপি বিধায়ক।

সুদীপ্ত কী বলেছেন?

বিধায়ক বলেন, “অর্জুন সিং তো ব্যস্ত রাজ্যের উন্নয়ন করতে। তাই আমি মন্ত্রীকে বলব, উনি তো মুখ্যমন্ত্রীর কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ২ ঘণ্টা সময় চেয়েছেন। আমি বলব, অর্জুনদাকে উনি আমাদের হাতে ছেড়ে দিন। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে নেব। আমাদের রাজনৈতিকভাবে তৈরি করেছেন অর্জুন সিং।” এই মন্তব্যের প্রেক্ষিতে বকলমে কী বোঝাতে চাইলেন বিজেপি বিধায়ক?

এখানেই শেষ নয়,বীজপুরের বিজেপি বিধায়কের আরও দাবি, “এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলেও তার জন্য বীজপুর তৈরি আছে। বর্ষাকাল ছিল তাই বীজপুরের মানুষ কাদা ছুঁড়েছেন। তবে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে মানুষ কী ছুড়বে বোঝা যাচ্ছে না।” তাঁর দাবি, ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রচুর মানুষের উপর অত্যাচার হয়েছে। তাই এখানকার মানুষ ক্ষুব্ধ বলেও দাবি করা হয়েছে।

Follow Us