AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bombing on Nirmal ghosh house: রবিবার রাতে নির্মল ঘোষের বাড়ির সামনে পড়ল পরপর বোমা, ভয়ে কাঁটা পরিবার

Nirmal Ghosh: সেই বৈঠকে প্রথম দেখা যায় নির্মল ঘোষকে। কিন্তু পরবর্তীতে জানা যায় পানিহাটির নির্মল নন, ডাক পড়েছিল মেদিনীপুরের নির্মলের। এর কয়েকদিন পর লটারি দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন নির্মলের ছেলে তীর্থঙ্কর। এই সকল পরিস্থিতির মধ্যেই এবার প্রাক্তন বিধায়কের বাড়ি সামনে হল বোমাবাজি। 

Bombing on Nirmal ghosh house: রবিবার রাতে নির্মল ঘোষের বাড়ির সামনে পড়ল পরপর বোমা, ভয়ে কাঁটা পরিবার
পানিহাটিতে বোমাবাজি, নির্মলের বাড়ির সামনে পুলিশ Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 19, 2026 | 10:51 AM
Share

পানিহাটি: পানিহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ির সামনে বোমাবাজি। রবিবার গভীর রাতে পরপর বোমাবাজির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা মুখ বেঁধে বাইকে করে এসে প্রাক্তন বিধায়কের বাড়ি লক্ষ্য করে পরপর দু’টি বোমা ছোড়ে। দু’টি বোমই ফেটে যায়। এমনকী, আরও একটি বোমা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ঠ আতঙ্কিত প্রাক্তন বিধায়কের পরিবারের সদস্যরা। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পরিবারের এক সদস্য বলেন, “আমরা বাড়ির ভিতরে ছিলাম। পুরোটা ধোঁয়া হয়ে গিয়েছে। তাই দেখতে পাইনি কতজন এই কাজ করেছে। আমাদের পালিয়ে যাওয়ার জায়গা তো প্রচুর, তাই কোন দিক থেকে পালিয়ে গেছে বোঝা যায়নি। এর আগে আমাদের এখানে কখনও এমন ঘটনা ঘটেনি।”

নির্মল ঘোষ দীর্ঘদিন ধরেই এই এলাকার বিধায়ক ছিলেন। তবে ছাব্বিশের নির্বাচনে এবার তিনি প্রার্থী না হয়ে তৃণমূল প্রার্থী করে তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষকে। তবে, বিজেপির রত্না দেবনাথের কাছে তিনি পরাজিত হন। রাজ্যেও ক্ষমতাচ্যূত হয় তৃণমূল। এরপর থেকে নির্মল দীর্ঘদিন ধরে বেপত্তা ছিলেন। খোঁজ মিলছিল না তাঁর ছেলেরও। সম্প্রতি একুশে জুলাইয়ের জন্য ‘ঋত শিবির’- একটি বৈঠক ডাকে। সেই বৈঠকে প্রথম দেখা যায় নির্মল ঘোষকে। কিন্তু পরবর্তীতে জানা যায় পানিহাটির নির্মল নন, ডাক পড়েছিল মেদিনীপুরের নির্মলের। এর কয়েকদিন পর লটারি দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন নির্মলের ছেলে তীর্থঙ্কর। এই সকল পরিস্থিতির মধ্যেই এবার প্রাক্তন বিধায়কের বাড়ি সামনে হল বোমাবাজি।

Follow Us