AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: রেগে অগ্নিশর্মা মমতা, মঞ্চ থেকেই তৃণমূল বিধায়কের সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা

Mamata Banerjee: এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, "যাঁরা আজ মিটিংয়ে না এসে মনে করছেন তৃণমূলের কংগ্রেসের বিধায়ক থাকবেন, আর মিটিংয়ে আসবেন না। তাঁর সঙ্গে দলের কোনও সম্পর্ক থাকবে না। আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না। ব্লকের যাঁরা আছেন, সংগঠনের যাঁরা আছেন তাঁরা দেখে নেবেন। যতক্ষণ না সে ক্ষমা চাইবে, পায়ে না ধরবে ততক্ষণ ঊষারানি মণ্ডলকে আমরা মানি না, আমরা মানি না, আমরা মানি না।"

Mamata Banerjee: রেগে অগ্নিশর্মা মমতা, মঞ্চ থেকেই তৃণমূল বিধায়কের সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা
হাড়োয়ার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit: Facebook
| Edited By: | Updated on: May 25, 2024 | 5:38 PM
Share

হাড়োয়া: বসিরহাটের হাড়োয়ায় শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেই সভায় গরহাজির ছিলেন মিনাখাঁর তিনবারের বিধায়ক ঊষারানি মণ্ডল। এই কথা কানে যেতেই অত্যন্ত ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই সরাসরি মমতা বলেন, ক্ষমা না চাইলে ঊষারানির দলে ঠাঁই নেই। তৃণমূল নেত্রী এদিন তোপ দাগেন, রোজ লক্ষ লক্ষ টাকা ধরা পড়ছে। প্যাকেট করে নিয়ে যাওয়া হচ্ছে সেসব। টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে। মমতা অভিযোগ করেন, “টাকা দিয়ে অনেককেই কিনবে বলে মনে করেছে এরা।”

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, “যাঁরা আজ মিটিংয়ে না এসে মনে করছেন তৃণমূলের কংগ্রেসের বিধায়ক থাকবেন, আর মিটিংয়ে আসবেন না। তাঁর সঙ্গে দলের কোনও সম্পর্ক থাকবে না। আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না। ব্লকের যাঁরা আছেন, সংগঠনের যাঁরা আছেন তাঁরা দেখে নেবেন। যতক্ষণ না সে ক্ষমা চাইবে, পায়ে না ধরবে ততক্ষণ ঊষারানি মণ্ডলকে আমরা মানি না, আমরা মানি না, আমরা মানি না।”

আগামী ১ জুন সপ্তম দফা অর্থাৎ শেষ দফায় ভোট হবে বসিরহাট লোকসভা কেন্দ্রে। এবার এই লোকসভা কেন্দ্রে জোরদার লড়াই শাসক-বিরোধীর। সন্দেশখালিকে ইস্যু করে ময়দানে বিজেপি। সন্দেশখালির রেখা পাত্র তাঁদের প্রার্থী। তৃণমূল প্রার্থী করেছে বসিরহাটের প্রাক্তন সাংসদ তথা বর্তমানে হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলামকে। শনিবার হাজি নুরুলের হাড়োয়াতেই সভা করেন তৃণমূল সুপ্রিমো। আর সেখান থেকেই দলের আরেক বিধায়কের বিরুদ্ধে কড়া বার্তা দিতে শোনা যায় তাঁকে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?