AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basirhat Accident: বাইক নিয়ে যাচ্ছিলেন, তখনই ভেঙে পড়ে গাছের ডাল! মর্মান্তিক মৃত্যু বাইক আরোহীর

Swarupnagar Accident News: মৃতের নাম গৌতম গাইন। বাড়ি বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের গিলাপুকুর এলাকায়। স্থানীয় একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার কর্মী তিনি। প্রতিদিনের মতো সোমবার মোটরবাইকে চেপে অর্থ সংগ্রহের কাজে সীমান্তবর্তী দহরকান্দা গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন গৌতম। পুলিশ সূত্রে খবর,দহরকান্দা গ্রামে রাস্তার পাশে একটি গাছের ডাল কাটার কাজ চলছিল। সেখানেই ঘটে দুর্ঘটনা।

Basirhat Accident: বাইক নিয়ে যাচ্ছিলেন, তখনই ভেঙে পড়ে গাছের ডাল! মর্মান্তিক মৃত্যু বাইক আরোহীর
বসিরহাটে মর্মান্চিক দুর্ঘটনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 10, 2026 | 5:33 PM
Share

বসিরহাট: স্বরূপনগরে মর্মান্তিক দুর্ঘটনা। গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মৃত্যু বাইক আরোহীর। জানা গিয়েছে, রাস্তার ধারে গাছ কাটা চলছিল। সেইসময় ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন বাইক আরোহী। তখনই তাঁর মাথায় গাছের ডাল ভেঙে পড়ে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের দহরকান্দা গ্রামের ঘটনা।

ঠিক কী ঘটেছে?

মৃতের নাম গৌতম গাইন। বাড়ি বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের গিলাপুকুর এলাকায়। স্থানীয় একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার কর্মী তিনি। প্রতিদিনের মতো সোমবার মোটরবাইকে চেপে অর্থ সংগ্রহের কাজে সীমান্তবর্তী দহরকান্দা গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন গৌতম। পুলিশ সূত্রে খবর,দহরকান্দা গ্রামে রাস্তার পাশে একটি গাছের ডাল কাটার কাজ চলছিল। জানা গিয়েছে, সেইসময় সেখানে ছিলেন গৌতমও। আচমকাই গৌতমের মাথায় গাছের বড় একটি ডাল ভেঙে পড়ে বলে অভিযোগ। ছিটকে পড়েন রাস্তায়। সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে যান।

পুলিশ কী বলছে? 

স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে,দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠানো হবে। গাছ কাটার সময় নিরাপত্তার ঘাটতির জেরেই এই মর্মান্তিক মৃত্যু বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।

Follow Us