Narendra Modi Meeting: জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদ, লভলিনার প্রশংসা করলেন মোদী!
CWG 2026: গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারত মোট পেয়েছে ৩৯টি পদক। এর মধ্যে রয়েছে ১৩টি সোনা, ১৭টি রুপো ও ৯টি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারত চতুর্থ স্থানে শেষ করেছে। অনুষ্ঠানে ঘটে যাওয়া আর একটি ঘটনাও মোদীকে জানান ভারোত্তোলক মীরাবাঈ চানু। মহিলাদের ৪৮ কেজি ১৯০ কেজি ওজন তুলে রেকর্ড গড়ে সোনা জিতেছেন তিনি।

নয়াদিল্লি: কমনওয়েলথ গেমসে রুপোর পদক পেয়েছেন লভলিনা বরগোহাইন। তবে বক্সিং রিয়ের বাইরে তাঁর করা একটি পদক্ষেপ প্রধানমন্ত্রী মোদির নজর কেড়েছে। গ্লাসগোর একটি রেস্তোরাঁয় ভারতের জাতীয় পতাকার বিকৃত ছবি দেখতে পেয়ে প্রতিবাদ করেছিলেন লভলিনা। তাঁর সেই কাজের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী।
রবিবার নয়াদিল্লিতে নিজের বাসভবনে কমনওয়েলথ গেমসের পদকজয়ীদের সঙ্গে দেখা করেন মোদী। সেখানে ছিলেন ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য, ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা খাডসে ও ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষাও। সেখানেই লভলিনার কাছে গ্লাসগোর ঐ রেস্তোরাঁর ঘটনা জানতে চান প্রধানমন্ত্রী। তিনি মজার ছলে লভলিনাকে জিজ্ঞেস করেন, “কী এমন হয়েছিল যে তুমি গ্লাসগোর ঐ রেস্তোরাঁর লোকটির সঙ্গে ঝগড়া করেছিলে?” উত্তরে লভলিনা বলেন, গেমসের শেষ দিন থাকায় অনেকেই উদযাপন করছিল এবং সেখানেই জাতীয় পতাকার বিকৃত ছবি দেখতে পান তিনি। বিষয়টি তাঁর ভাল লাগে নি। তাই তিনি রেস্তোরাঁর কর্মীদের বিষয়টি জানালে তাঁরা ঠিক করে দেন। এই ঘটনার প্রশংসা করে মোদী বলেন, “সবাই যখন উদযাপন করছিল, তুমি তখনও জাতীয় পতাকার গুরুত্ব বুঝতে পেরেছিলে। এটি কোনও সাধারণ ঘটনা নয়।”
গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারত মোট পেয়েছে ৩৯টি পদক। এর মধ্যে রয়েছে ১৩টি সোনা, ১৭টি রুপো ও ৯টি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারত চতুর্থ স্থানে শেষ করেছে। অনুষ্ঠানে ঘটে যাওয়া আর একটি ঘটনাও মোদীকে জানান ভারোত্তোলক মীরাবাঈ চানু। মহিলাদের ৪৮ কেজি ১৯০ কেজি ওজন তুলে রেকর্ড গড়ে সোনা জিতেছেন তিনি। সোনা জেতার পর কাঁদতে দেখা যায় মীরাবাঈকে। তাঁকে সেই বিষয়ে প্রশ্ন করেন মোদী। তখন মীরাবাঈ জানান, গ্লাসগোতে পদক জয়ের ভারতের জাতীয় পতাকা উপরে উঠতে দেখে তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি।
এছাড়াও বক্সার যদুমণি সিংয়ের প্রশংসা করেন মোদী। ২৬ জুলাই, বিজয় দিবসের দিন পাকিস্তানের প্রতিপক্ষকে হারিয়ে গ্লাসগোতে সোনা জিতেছেন যদুমণি। এমনকি পদক জিতে ভারতীয় সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করেন তিনি। সব মিলিয়ে, রবিবারের সন্ধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি হাসিখুশি মুহূর্তের সৃষ্টি করে।
