Basirhat: তলে-তলে কি না এই ছক! হাবিবুল্লাহর কীর্তি ফাঁস

Basirhat: জানা যাচ্ছে, তরল মাদক বাংলাদেশে পাচারের আগে পুলিশের জালে ধরা পড়েছে পাচারকারী। শনিবার রাত্রিবেলা বসিরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সংগ্রামপুর এলাকায় তল্লাশি করে। তখনই ওই ব্যক্তিকে আটক করে।

Basirhat: তলে-তলে কি না এই ছক! হাবিবুল্লাহর কীর্তি ফাঁস
ফেনসিডিল পাচারের চেষ্টাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 09, 2025 | 7:52 PM

বসিরহাট: নতুন করে দ্বিতীয়বার উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। তার প্রভাব ইতিমধ্যেই পড়েছে এ দেশে। অনুপ্রবেশকারী থেকে পাচারকারী, কেউ যাতে এ দেশে প্রবেশ করতে না পারে সেই মতো তৎপর রয়েছে পুলিশ থেকে শুরু করে বিএসএফ। সেই মতোই তল্লাশি চালাতে গিয়ে পুলিশশের জালে এক পাচারকারী। অভিযুক্তের নাম হাবিবুল্লাহ সর্দার।

জানা যাচ্ছে, তরল মাদক বাংলাদেশে পাচারের আগে পুলিশের জালে ধরা পড়েছে পাচারকারী। শনিবার রাত্রিবেলা বসিরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সংগ্রামপুর এলাকায় তল্লাশি করে। তখনই ওই ব্যক্তিকে আটক করে। চলানো হয় তল্লাশি। এরপর হাবিবুল্লাহর কাছ থেকে উদ্ধার হয় তরল মাদক। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি জেরায় পুলিশের কাছে স্বীকার করেছে এই তরল মাদক বাংলাদেশে পাচারের জন্য সীমান্তে যাচ্ছিল। রবিবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

এ দিকে, আজ আবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার কালাঞ্চি সীমান্তে পাচারকারীদের রুখতে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে কুপোকাত হয় সে। জানা যাচ্ছে, বিএসএফ জওয়ানদের তরফে স্টান গ্রেনেড ছোড়া হয়। কিন্তু তাতেও ভয় পায়নি অনুপ্রবেশকারীরা। এরপরই দা, ধারাল অস্ত্র এবং কাটারি নিয়ে এক জওয়ানের উপরে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। তখনই ওই জওয়ান আত্মরক্ষার স্বার্থে গুলি চালায়।

 

 

 

Follow Us