AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panihati: প্রায় ১০ বছর আগের পিটিয়ে খুনে দোষী সাব্যস্ত পানিহাটির কাউন্সিলর, মঙ্গলবার সাজা ঘোষণা

Panihati: ২০১৪ সালে ২৯ সেপ্টেম্বর দুর্গা পুজোর সময় মন্দির থেকে খোয়া যায় ১০ হাজার টাকা। অভিযোগ ওঠে, সেই টাকা চুরি করেছে শম্ভু চক্রবর্তী নামে এক মাছ ব্যবসায়ী। তাঁকে মণ্ডপের মধ্যেই গণপ্রহার করা হয় বলে অভিযোগ।

Panihati: প্রায় ১০ বছর আগের পিটিয়ে খুনে দোষী সাব্যস্ত পানিহাটির কাউন্সিলর, মঙ্গলবার সাজা ঘোষণা
দোষী সাব্যস্ত তৃণমূল কাউন্সিলরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 21, 2025 | 7:45 PM
Share

উত্তর ২৪ পরগনা:  ২০১৪ সালের ঘটনা। প্রায় ১০ বছর আগের পিটিয়ে খুনের একটি মামলায় দোষী সাব্যস্ত পানিহাটির কাউন্সিলর তারক গুহ। চোর সন্দেহে শম্ভু চক্রবর্তী নামে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল পানিহাটি ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ। গ্রেফতার করা হয়েছে তাঁর ভাই নেপাল গুহ-মোট ৫ জনকে। শুক্রবার আদালতে তাঁদের হাজিরা ছিল। তাঁদের দোষী সাব্যস্ত করেন বিচারক। আগামী ২৫ শে ফেব্রুয়ারি তাঁদের সাজা ঘোষণা করবে ব্যারাকপুর আদালতে।

জানা গিয়েছে, ২০১৪ সালে ২৯ সেপ্টেম্বর দুর্গা পুজোর সময় মন্দির থেকে খোয়া যায় ১০ হাজার টাকা। অভিযোগ ওঠে, সেই টাকা চুরি করেছে শম্ভু চক্রবর্তী নামে এক মাছ ব্যবসায়ী। তাঁকে মণ্ডপের মধ্যেই গণপ্রহার করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত  অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে তাঁর মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে খড়দহ থানায় অভিযোগ দয়া করা হয়েছিল। বারাকপুর আদালতে জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস ,হরিপদ সরকার, তারক গুহ, নেপাল গুহকে দোষী সাব্যস্ত করে বারাকপুর আদালত। তাঁদের বিরুদ্ধে ৩০২, ১৪৩, ১৪৯, ১১৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামী ২৫ তারিখ মঙ্গলবার সাজাদান।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর