AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panihati Utsav: পানিহাটি উৎসবে ভিড়ে নোংরামি, মেলা মিটতেই বাড়ি থেকে একের পর এক TMC নেতাকে তুলছে পুলিশ

Panihati Utsav: মঙ্গলবার ভোর রাতে ঘোলা তরুণ পল্লি এলাকায় তল্লাশি চালান তদন্তকারীরা। এলাকাবাসীদের কাছ থেকে খোঁজখবর করে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় পুলিশ। সে সময়ে বাড়িতেই ঘুমোচ্ছিলেন অভিযুক্ত। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

Panihati Utsav: পানিহাটি উৎসবে ভিড়ে নোংরামি, মেলা মিটতেই বাড়ি থেকে একের পর এক TMC নেতাকে তুলছে পুলিশ
পানিহাটি উৎসবImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 02, 2024 | 1:20 PM
Share

পানিহাটি: লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছিল পানিহাটি উৎসবে। ভিড়ে একাধিক বিশৃঙ্খলারও অভিযোগ ওঠে। ভিড়ের মধ্যে এক মহিলা পুলিশ কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তোলপাড় হয়। তাতে গ্রেফতার করা হয় কাউন্সিলর স্বপন কুণ্ডর অত্যন্ত ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা দীপ মজুমদারকে। ঘোলার নাটাগড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। এবার গ্রেফতার আরও এক তৃণমূল ছাত্র পরিষদ নেতা। ঘোলা তরুণপল্লি থেকে দুলাল দাস ওরফে ঋজুকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। এর আগে আরও এক যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। এই নিয়ে  মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে   মোট তিন জন তৃণমূল ছাত্র পরিষদ কর্মীকে গ্রেফতার করল পুলিশ।

মঙ্গলবার ভোর রাতে ঘোলা তরুণ পল্লি এলাকায় তল্লাশি চালান তদন্তকারীরা। এলাকাবাসীদের কাছ থেকে খোঁজখবর করে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় পুলিশ। সে সময়ে বাড়িতেই ঘুমোচ্ছিলেন অভিযুক্ত। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কথায় অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয় তাঁকে।

ঠিক কী ঘটেছিল? ২০২৩ সালের পানিহাটি উৎসবের অনুষ্ঠান চলছিল। শো দেখতে ভিড় হয়েছিল মারাত্মক। মেলার শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন বারাকপুর পুলিশ কমিশনারেটের এক মহিলা পুলিশ কর্মী। তাঁর অভিযোগ, মেলাতেই কয়েকজন যুবক তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন। তিনি বিষয়টি নিয়ে সরব হলে ধামাচাপা দেওয়াও চেষ্টা চলে। ওই মহিলা পুলিশ কর্মীর অভিযোগের ভিত্তিতে তিন যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ।  যদিও ধৃতরা এখনও পুলিশের নজরদারিতে ক্যামেরার সামনে বিশেষ কিছু বলতে পারেননি। বিধায়ক নির্মল ঘোষ-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে মুখ খুলতে চাইছেন না। পাশাপাশি পানিহাটি উৎসবের শিল্পী মোনালি ঠাকুরের ২ ঘণ্টা দেরিতে পৌঁছানোর কারণে দর্শকের মধ্যে বিশৃঙ্খলারও অভিযোগ ওঠে। ভয়াবহ সেই অভিজ্ঞতা নিয়েই শেয়ার করেছিলেন অনুষ্ঠানের সঞ্চালিকা।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?