Brinda Karat on Sandeshkhali: বৃন্দা কারাটের নেতৃত্বে CPM-এর মহিলা ব্রিগেড যাচ্ছে সন্দেশখালিতে, রওনা দিয়েছেন শুভেন্দুও
Brinda Karat on Sandeshkhali:এর আগে সন্দেশখালিতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল সিপিএম নেতৃত্বকে। সেই সময় এলাকায় গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, কনিনীকা বোস ঘোষরা। পুলিশের ব্যারিকেড ভেঙেই এলাকায় ঢোকার চেষ্টা করেন তাঁরা।

সন্দেশখালি: মঙ্গলবার সন্দেশখালি যাচ্ছেন সিপিএম নেত্রী বৃন্দা কারাট। ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন তিনি। সন্দেশখালিতে ১৪৪ ধারার উপর স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট। তবে নতুন করে আরও পাঁচটি জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি হয়েছে সন্দেশখালিতে। এই পরিস্থিতিতে সিপিএম নেত্রী বৃন্দা কারাট তিনি আজ সেখানে যাচ্ছেন।
এর আগে সন্দেশখালিতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল সিপিএম নেতৃত্বকে। সেই সময় এলাকায় গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, কনিনীকা বোস ঘোষরা। পুলিশের ব্যারিকেড ভেঙেই এলাকায় ঢোকার চেষ্টা করেন তাঁরা। পড়তে হয় পুলিশি বাধার সামনে। তবে আজ এলাকায় বৃন্দা কারাট পৌঁছতে পারেন কি না সেইটাই এখন দেখার।
জানা গিয়েছে, বাসন্তী হাইওয়ে ধরে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সঙ্গে রয়েছেন কনিনীকা বোস ঘোষ সহ পাঁচজনের মহিলা ব্রিগেড। সেখানকার নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলবেন বৃন্দা কারাট। বৃন্দা বলেছেন, “আমাদের দেশে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে। কিন্তু এই ভাবে বছরের পর বছর অত্যাচারের ঘটনা খুবই নিন্দনীয়। সরকারের নাম নিয়ে তৃণমূলের গ্যাং জমি দখল করেছে। আর এখন মেয়েদের উপরে অত্যাচার করছে। এটা সহ্য করা যায় না।” প্রসঙ্গত, আজ আবার সন্দেশখালি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি-র পাঁচ বিধায়ক শঙ্কর ঘোষ, বিশাল লামা, অগ্নিমিত্রা পল, সুমিতা সিনহা রায় ও তাপসী মণ্ডলরাও থাকবেন শুভেন্দুর সঙ্গে।
