South Dumdum: ‘সাউথ’ দমদমে ঘটছে ‘হাড়হিম’ ঘটনা, ফোন পেয়ে বাড়িতে এসেই বৃদ্ধার চোখ কপালে
South Dumdum: চুরির ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম পৌরসভা ১১ নম্বর ওয়ার্ড অন্তর্গত বেদিয়া পাড়ায়। সেখানে বাড়িতে একাই থাকেন বৃদ্ধা নমিতা মণ্ডল। গিয়েছিলেন মেয়ের বাড়ি। ফলে গোটা বাড়ি ফাঁকাই ছিল।

দমদম: প্রায় একমাস ধরে বাড়িতে নেই কেউ। ফাঁকাই ছিল গোটা বাড়ি। এলাকাবাসীর কাছ থেকে খোঁজ-খবর নিচ্ছিলেন বাড়ি-ঘর সব ঠিক আছে কি না। এরপর সোমবার ফোন গেল মহিলার কাছে। তারপর দৌড়ে এলেন তিনি। ঘরে ঢুকেই কপালে হাত। গোটা বাড়ি ফাঁকা চোর এসে চুরি করে নিয়ে গেল যা ছিল সব।
চুরির ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম পৌরসভা ১১ নম্বর ওয়ার্ড অন্তর্গত বেদিয়া পাড়ায়। সেখানে বাড়িতে একাই থাকেন বৃদ্ধা নমিতা মণ্ডল। গিয়েছিলেন মেয়ের বাড়ি। ফলে গোটা বাড়ি ফাঁকাই ছিল। সেই সুযোগই নেয় চোরের দল। রাত্রিবেলা লোহার রড দিয়ে ভেঙে ফেলে তালা।
বৃদ্ধার দাবি, নগদ প্রায় কুড়ি হাজার টাকা আলমারি থেকে নিয়ে য়ায়। তারপর কাঁসার বাসনও নিয়ে পালায় তারা। আজ সকাল হতেই বৃদ্ধার বাড়ির দিকে তাকাতেই হতবাক প্রতিবেশীরা। ঘরের বাইরের ভাঙা তালা দেখে নমিতাকে ফোন করে জানায় তারা। খবর পেয়েই ছুটে আসেন বৃদ্ধা। বাড়িতে ঢুকে তাঁর মাথায় হাত। নিজের বাড়িতে দেখেন পুরো বাড়ি লণ্ডভণ্ড অবস্থা রয়েছে। ভাঙা হয়েছে প্রত্যেক ঘরের আলমারির তালা। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। কে এই ঘটনা সত্যি ঘটাল তার তদন্ত করে দেখছে পুলিশ।

