AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: সন্দেশখালিতে বামপন্থীরাও বিজেপির ওপরেই ভরসা করছেন, দাবি শুভেন্দুর

Suvendu Adhikari: একাধিকবার সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়েছেন শুভেন্দু। অন্যদিকে, কয়েকদিন আগে এলাকায় প্রবেশের অনুমতি পান বামনেত্রী বৃন্দা কারাত। তবে শুভেন্দুর দাবি, তিনি নিজে দেখে এসেছেন, মানুষ বিজেপির ওপরেই ভরসা করেন। এমনকী বামপন্থী ভোটাররাও নাকি বিজেপির ওপরেই ভরসা করছেন।

Suvendu Adhikari: সন্দেশখালিতে বামপন্থীরাও বিজেপির ওপরেই ভরসা করছেন, দাবি শুভেন্দুর
ফাইল ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 24, 2024 | 5:23 PM
Share

কলকাতা: গত দেড় মাস ধরে রাজ্য রাজনীতির চর্চায় সন্দেশখালি। বারে বারে এলাকায় ছুটে যাচ্ছেন বিরোধী দলের নেতারা। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্য়ায়রা যখন সন্দেশখালিতে বাধার মুখে পড়ছেন, তার মধ্যেই মুখ ঢেকে শনিবার ঢুকে যান বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্য়ায়। যে সন্দেশখালিতে ভোট দিতে দেওয়া হয় না বলে অভিযোগ গ্রামবাসীদের, সেখানে এদিন দেখা গেল সিপিএমের পতাকা। আসন্ন ভোটে সন্দেশখালি বড় ফ্যাক্টর হতে পারে বলে যখন চর্চা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, তখন শুভেন্দুর দাবি, মানুষের আস্থা বিজেপির ওপরেই।

একাধিকবার সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়েছেন শুভেন্দু। অন্যদিকে, কয়েকদিন আগে এলাকায় প্রবেশের অনুমতি পান বামনেত্রী বৃন্দা কারাত। তবে শুভেন্দুর দাবি, তিনি নিজে দেখে এসেছেন, মানুষ বিজেপির ওপরেই ভরসা করেন। এমনকী বামপন্থী ভোটাররাও নাকি বিজেপির ওপরেই ভরসা করছেন! সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, মানুষ বিজেপিকেই ভরসা করছে। আমি বামপন্থী ভোটারদের সঙ্গেও কথা বলে এসেছি। ওরা বলেছেন, আমরা বিজেপিকেই ভরসা করি। এই প্রসঙ্গে শুভেন্দু আরও বলেন, সিপিএম-এর সঙ্গে সেটিং আছে বলে সন্দেশখালিতে ঢুকতে আদালতের অনুমতির প্রয়োজন হয়নি বৃন্দা কারাটের।

উল্লেখ্য, একসময় সন্দেশখালিতে দাপট ছিল সিপিএমের। ২০১১ সালের পর সে সব অতীত হয়ে যায়। তবে শনিবার মীনাক্ষী যাওয়ার আগে একাধিক জায়গায় সিপিএমের পতাকা উড়তে দেখা যায়। জেলিয়াখালি, দুর্গামণ্ডপ, খুলনা-সহ একাধিক এলাকায় পতাকা উড়তে দেখা গিয়েছে এদিন। এই আবহে শুভেন্দুর দাবিকে গুরুত্ব দিতে নারাজ সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম শুভেন্দুর বক্তব্য শুনেই বলেন, ‘এ ব্যাপারে কিছুই বলব না।’

Follow Us
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?